তমলুকে যাওয়ার আগে কপ্টারে আয়কর তল্লাশি! বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। এদিন এই তথ্য অভিষেক দেন নিজের এক্স হ্যান্ডেলে। সোমবার তমলুকে কর্মীসভায় যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হলদিয়া যাবেন হেলিকপ্টারে। তার আগে রবিবার চলছিল ট্রায়াল রান। সেই সময়ই আয়কর হানা চলে বলে অভিযোগ।

আয়কর হানার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা হয় বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষীদের আটকে রেখে কপ্টারে তল্লাশি চালানো হয়। এক্স হ্যান্ডেলে অভিষেক দাবি করেছেন, এই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

abhishek banerjee

এদিনের আয়কর তল্লাশি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, এনআইএ-র ডিজি ও এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের অনুগত আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কিছুই পাওয়া যায়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক আরও বলেছেন, জমিদাররা বাংলায় যতই বলপ্রয়োগ করুক না কেন, বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না।

তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, আয়কর তল্লাশির সময় হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের ঢুকতে বাধা দেওয়া হয়। কপ্টারের ভিতরে থাকা প্রতিটি ব্যাগ পরীক্ষা করেন আয়কর আধিকারিকরা। কিছু না পেয়ে হতাশ আয়কর আধিকারিকরা হেলিকপ্টারটিকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলে অভিযোগ তৃণমূলের ।

তৃণমূলের তরফে বলা হয়েছে, সারা দেশে ভোট চলছে, কিন্তু বাংলায় ফলের কথা ভেবে কাঁপছে বিজেপি। ওরা যেভাবেই হোক দেশ থেকে বিরোধীদের দূর করতে চায়। কিন্তু তৃণমূল বাংলা বিরোধী বিজেপির কাছে হার মানবে না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিনের আয়কর তল্লাশির নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন, হেলিকপ্টারের থাকা জিনিসপত্র তছনছ করার পরেও কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে দিলীপ ঘোষের প্রশ্ন হেলিকপ্টারটি কি অভিষেক কিনেছেন? যে কোম্পানির কপ্টার তারা ট্যাক্স দিয়েছে কিনা, লাইসেন্স আছে কিনা, তা নিয়ে তল্লাশি করতেই পারে।

বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশির পরে সেখানে যান কলকাতা পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রসঙ্গত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আগেই বলেছিলেন, এবার ভোটের নজরদারিতে ইডি ও একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করা হবে। বিভিন্ন রাজ্যের হেলিপ্যাড ও বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি করা হবে নির্বাচন কমিশনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+