Asansol Incident: আসানসোল কাণ্ডের পরে তোপ দেগে টুইট অভিষেকের! পাল্টা দিলেন শুভেন্দুও

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর পরে বিরোধী দলনেতাকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তাঁকে পাল্টা বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর পরে বিরোধী দলনেতাকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তাঁকে পাল্টা বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত উল্লেখ্য এদিন আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট গয়ে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। রাজ্য প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ওই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না।

আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু

আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু

এদিন একাধিক কর্মসূচিতে আসানসোল গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি এদিন বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডে একটি ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন। অভিযোগ সেই সংগঠন বিজেপির সমর্থনপুষ্ট। সেই অনুষ্ঠানে ৫ হাজারজনকে কম্বল বিতরণ করা হবে বলে ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেন্দু অধিকারী প্রতীকী কম্বল বিতরণ করে মঞ্চ ছাড়েন। এর কিছুক্ষণ পরে ভিড়ের চাপে পদপিষ্ট হন বেশ কয়েকজন। সবাইকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১ শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়।

শুভেন্দু অধিকারীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ঘটনার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি শুভেন্দু অধিকারীর দেওয়া তিনটি দিনের কথা উল্লেখ করেছেন ডিসেম্বর ধামাকা হিসেবে। অভিষেক টুইটে বলেছেন, ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে বগটুই গণহত্যার প্রধান অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর ১৪ ডিসেম্বর আসানসোলে শুভএন্দু অধিকারীর অনুষ্ঠানে ৩ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। তাহলে ২১ ডিসেম্বর এর থেকেও কি কোনও ট্র্যাজিক ঘটনা অপেক্ষা করছে, প্রশ্ন করেছেন অভিষেক।

আসানসোলের ঘটনা নিয়ে শুভেন্দু

আসানসোলের ঘটনা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি সেখানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে শিবের পুজো দিয়ে আরতিতেও অংশ নেন। ঘটনাস্থল ছাড়ার প্রায় একঘন্টা পরে তিনি খবর পান তিনজন পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি যতক্ষণ অনুষ্ঠানে ছিলেন, সেখানে পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। ভিড় নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল বলে তাঁকে জানিয়েছেন আসানসোলের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। সেই সময় তিনি উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, তিনি (শুভেন্দু) অনুষ্ঠানস্থল ছাড়ার পরে সেখান থেকে পুলিশ তুলে নেওয়া হয়। এমন কী ওপরতলার নির্দেশে সিভিক ভলান্টিয়াররাও অনুষ্ঠানস্থল ছেড়ে যান। খুব তাড়াতাড়ি তিনি মৃত ও আহতদের পরিবারবর্গের সঙ্গে মিলিত হবেন বলেও জানিয়েছেন। অনুষ্ঠানে পুলিশি অনুমতি ছিল না অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা ৩ ডিসেম্বর উদ্যোক্তা চৈতালি তিওয়ারির তরফে পুলিশকে দেওয়া চিঠিও সামনে এনেছেন।

শুভেন্দুর নিশানায় অভিষেক

অপর একটি টুইটে বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে বাবুসোনা ও কয়লা ভাইপো বলে সম্বোধন করেছেন। তিনি সেখানে আরও বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চান রুজিরা নারুলা কে। এব্যাপারে অভিষেকের কাছে কোনও উত্তর আছে কিনা তাও জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সেখানে শুভেনম্দু অধিকারী জানতে চেয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর কারা। তাঁদের সঙ্গে তাঁর সম্পর্কই বা কি?

Job News: নিয়োগের বিজ্ঞপ্তি! ক্লার্ক-ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+