Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abhishek Banerjee: বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা, মনোনয়ন জমা দিয়ে সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক অভিষেক

হেঁটে মিছিল করে আলিপুরে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীরা তাঁর সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মনোনয়ন জমা দিয়ে তিনি সাংবািদকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে এবারে ভোটের মার্জিন আরও বাড়বে বলে দাবি করেছেন অভিষেক। সেই সঙ্গে তিনি বলেছেন বাংলা বিরোধীদের বিসর্জন এখন সময়ের অপেক্ষা। তিনি আরও বলেছেন বিজেপি কোনও মতে বাংলায় কোনও জায়গা করতে পারবে না।

Abhishek Banerjee

ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে অভিেষক বন্দ্যোপাধ্যায় ফের বিজেপিকে নিশানা করেছেন। কেবল মাত্র ভোটের জন্য সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন বিজেপির মণ্ডল সভাপতি যেভাবে এই কথা বলেছেন তা অত্যন্ত অসম্মান জনক বাংলার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও অভিযোগ করেছেন পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে।

সাদা কাগজ নিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে যেভাবে জাতীয় মহিলা কমিশনে এবং সিবিআইয়ের কাছে মিথ্যে অভিযোগ করিয়েছে তা সত্যিই নিন্দনীয়। একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চিহ্নিত করে করে তদন্ত করা হচ্ছে। সিবিআইয়ের তদন্ত জটায়ুর তদন্ত বলে কটাক্ষ করেছেন তিনি। এই জল অনেকদূর গড়াবে। সুপ্রিম কোর্টে সব ভিডিও যেন পেশ করা হয় তার জন্য অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সন্দেশখালির ঘটনা যে পুরোটা সাজানো সেটা সেকানকার মা-বোনেরা এসেই ফাঁস করে দিয়েছেন। তারা যে বিজেপির অশুভ চক্রান্ত বুঝতে পেরে প্রকাশ্যে এসে সত্যিটা প্রকাশ করছেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন সন্দেশখালির মা-বোনেদের। প্রসঙ্গত উল্লেখ্য সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনাও যে সাজানো ছিল সেটাও সেখান বিজেপি নেতাই বলেছেন। গোটা বাংলা সেই ভিডিও দেখেছে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল ইস্যুতেও সরব হয়েছেন। তিনি দাবি করেছেন রাজভবনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে কোনও কিছুই স্পষ্ট করা যাবে না। করিডরের সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ করলেন না রাজ্যপাল সওয়াল তুলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাজভবনের পক্ষ থেকে নির্যাতিতার রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। কিন্তু পুলিশ এবং রাজ্য সরকারকে সেই ফুটেজ দেওয়া হবে না বলে জানিয়েছে রাজভবন। ১০০ জনকে সেই ছবি শেয়ার করা হবে তবে তার জন্য আগে থেকে মেইল আইডি দিয়ে অনুমতি চাইতে হবে।

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের হেয়ারস্ট্রিট থানার পুলিশ নির্যাতিতার বয়ান নিয়েছে। কিন্তু সাংবাদানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা যাবে না। এবং কোনও মামলাও দায়ের করা যাবে না। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+