সোনা-কাণ্ডে আইনি নোটিশ বাবুলকে, প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতেও সরব অভিষেক
স্ত্রীর ব্যাগ বিতর্ক-কাণ্ডে কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্ত্রীর ব্যাগ বিতর্ক-কাণ্ডে কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্কশাল কোর্ট মারফত আইনি নোটিশ পাঠিয়ে অভিষেক জানালেন, ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে বাবুল সুপ্রিয় বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থায় নেবেন তিনি।

সোনা বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বিভিন্ন সভায় নিশানা করেছেন বাবুল সুপ্রিয়। তারপর টুইট আক্রমণও করেছেন তিনি। ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে আইনি আশ্রয় নিয়েছেন অভিষেক। তার আগে নির্বাচন কমিশনেও আবেদন জানিয়েছেন। বাবুলের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানান অভিষেক।
এদিন বাবুলকে আইনি নোটিশ পাঠিয়ে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগে সোনা পাওয়া যায়। এই ইস্যুকে লোকসভা ভোট প্রচারে হাতিয়ার করে বিজেপি। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করা হয়। যা নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলেও দাবি অভিষেকের।
রবিবার বিমানবন্দর-কাণ্ডে প্রতিবাদে সরব হন অভিষেক। শুল্ক দফতরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সেদিনই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানান তিনি। আর মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত মারফত আইনি নোটিশ পাঠালেন অভিষেক।












Click it and Unblock the Notifications