Abhishek Banerjee: “মুকুল-শুভেন্দুদের আমিই চিহ্নিত করেছিলাম,” তৃণমূলের ‘বেসুরো’-দের হুঙ্কার অভিষেকের
Abhishek Banerjee: নেতাজি ইন্ডোরে তৃণমূলের (TMC) সর্বস্তরের কর্মিসভায় বিজেপিকে অলআউট আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে বঞ্চনার জন্যই লোকসভায় বিজেপি (BJP) ১৮ থেকে ১২-তে নেমে এসেছে বলে খোঁচা অভিষেকের। সন্দেশখালি থেকে আরজি কর, বিজেপি বাংলাকে ছোট করার চক্রান্ত চালিয়েছে বলে তোপ অভিষেকের।
অভিষেক বলেন, "ছাব্বিশের (West Bengal Assembly Election 2026) লড়াইতে ঝাঁপিয়ে পড়তে হবে। যতবার লড়েছি, বিজেপিকে গোহারা হারিয়েছি। ২১৪ আসন ২০২১ সালে পেয়েছিলাম। ২১৫-এর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তাঁর সরকারে ফেরা নিশ্চিত করতে হবে। বিজেপির কাছে টাকা, ইডি, সিবিআই আছে, আমাদের মতো কর্মী নেই।"

লড়াইয়ে এক ছটাক জমিও ছাড়া হবে না বলে হুঙ্কার অভিষেকের। দলের বেসুরোদের কড়া বার্তা অভিষেকের। তিনি বলেন, "দলের অনেকে সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিধায়ক, মুখপাত্র, সাংসদ হিসেবে কত ক্ষমতা দেখাতে এসব করতে গিয়ে দলকে ছোট করেছেন। ভালোই করেছেন, এদের চিহ্নিত করে ল্যাজে গোবরে করার দায়িত্ব আমার। মুকুল রায়, শুভেন্দু অধিকারীর আসল রূপ দেখিয়েছিলাম, চিহ্নিত করেছিলাম।"
সংবাদমাধ্যমের একাংশকে নিশানা অভিষেকের। তিনি বলেন, "বলা হচ্ছে অভিষেক নাকি বিজেপিতে যাবেন, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। বলা হচ্ছে বাংলায় নতুন দল গড়া হবে, কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক এসব করছে।"
অভিষেক বলেন, "খবরে বলছে অভিষেকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ বার আমার নাম। সিবিআইয়ের ভয় দেখে ভালো লাগছে। বিজেপির মতো ইডি সিবিআইও ভাববাচ্যে কথা বলছে। আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।"
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেনিয়ে সর্বস্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা অভিষেকের। তিনি বলেন, "১ বছর মনে হলেও ৪-৫ মাস সময় নেই। মাঝে ১৫ দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা, ২ মাস বর্ষা, ২ মাস দুর্গাপুজো কালীপুজো রয়েছে।"
অভিষেক বলেন, "তাই লড়াই নিজের কাঁধে তুলে নিয়ে অতন্দ্র প্রহরীর মতো নামতে হবে।" সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে নামার বার্তা অভিষেকের। হোয়াটসঅ্যাপ রাজনীতি না করে মাঠে নামার বার্তা। তবে দলের বিরুদ্ধে চক্রান্ত করলেই আক্রান্ত হতে হবে, হুঙ্কার অভিষেকের।
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতা, কর্মী ও জনপ্রতিনিধিদের বড় অংশের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কর্মিসভার মূল মঞ্চে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও ম়ঞ্চে প্রথমে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ এই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল নেতৃত্বের বার্তায় নজর সব পক্ষের।












Click it and Unblock the Notifications