Abhishek Banerjee: ১৬টি ফাইলের বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় আবেদন অভিষেকের

লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ১৬টি ফাইলের বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করেছে ফরেনসিক ডিপার্টমেন্ট। আর এদিনই হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করলেন এই মামলায় কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। মঙ্গলবার এই মর্মে তাঁর আইনজীবী হাইকোর্টে আবেদন জানিয়েছেন ইডি তলবের আগের দিন।

লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় আদালতে আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন ইডি কোনও পদক্ষেপ না করে। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতি মোতাবেক এখনও কোনও কড়া পদক্ষেপ করেনিৃনি ইডির আধিকারিকরা।

Abhishek Banerjee

বিচারপতি বলেন, এই মামলার শুরু থেকে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। এখন এই মামলার শেষ মুহূর্তে এসে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব? এখানে উল্লেখ্য, মঙ্গলবার লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটারে ডাউনলোড হওয়া ১৬টি ফাইলের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি।

এই মামলায় এদিন আদালত নির্দেশ দিয়েছে, লালবাজার সাইবার ক্রাইম থানাকে কম্পিউটারের হার্ডডিস্ক-সহ যে সব নথি ফরেনসিকের জন্য সিএফএসএল-এ দেওয়া হয়েছিল, সেগুলি আবার ফেরত দিয়ে দেবে। সেইসঙ্গে হাইকোর্ট জানায়, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সব পক্ষকে লিখিত বক্তব্য জমা দিতে।

হাইকোর্ট জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিনই মামলার নিষ্পত্তি করে দেওয়ার ইঙ্গিত দেন বিচারপতি। সেইসঙ্গে দেখার ইডির তলবে অভিষেক বন্দ্যোপাদ্যায় হাজিরা দেন, নাকি তিনি ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে হাজির হন। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকের দিনেই অভিষেককে তলব করেছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+