রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী নিয়ে কথা?
অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।
অভিষেকের ভূয়সী প্রশংসা করেছেন রঞ্জিত। তাঁর হাতে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি তুলে দেন অভিষেক।

রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বলেন, ওঁর (রঞ্জিত মল্লিক) যে সিনেমাগুলো আমি দেখেছি, তার বেশিরভাগই আমার জন্মের আগে মুক্তি পেয়েছিল। বাংলা চলচ্চিত্র শিল্পে ওঁর অবদান আগামী কয়েক শতাব্দী ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি এখানে ওঁর হাতে আমাদের সরকারের রিপোর্ট কার্ড তুলে দিতে এসেছি। এতে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিকাঠামো, পর্যটন এবং কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের করা উন্নয়নমূলক কাজ এবং প্রকল্পগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে।
অভিষেকের কথায়, গত পাঁচ বছরে রাজ্য সরকারকে প্রচণ্ড আর্থিক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। বিচারবিভাগের একাংশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং রাজ্যের ন্যায্য পাওনা মেটায়নি। কেন্দ্র প্রায় ২ লক্ষ কোটি টাকার তহবিল আটকে রেখেছে। তা সত্ত্বেও, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলো সফলভাবে রূপায়ণ করেছে।
অভিষেক আরও বলেন, সিপিআই(এম)-এর আমলে সরকারি কর্মচারীরা ঠিকমতো বেতন পেতেন না। সিপিআই(এম) এই সমস্যার সমাধান করতে পারেনি, যদিও সেই সময় ওদের এমন আর্থিক বঞ্চনার শিকার হতে হয়নি। বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।
অভিষেক দাবি করেন রঞ্জিতের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বলেন, আমি ওঁকে রাজ্য সরকারের বৈপ্লবিক প্রকল্প এবং উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কে জানিয়েছি। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও আমাদের সঙ্গে ছিলেন। রঞ্জিত মল্লিকের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে এবং তিনি আমাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications