আপাতত বিপদমুক্ত অভিষেক, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা

আপাতত বিপদমুক্ত হলেও তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে অভিষেব বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়ার পর তিনি এখন বেলভিউ নার্সিংহোমে ভর্তি।

কলকাতা, ১৯ অক্টোবর : আপাতত বিপদমুক্ত হলেও তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়ার পর তিনি এখন বেলভিউ নার্সিংহোমে ভর্তি। তিনি ট্রমার মধ্যে রয়েছেন। ডাক্তারি পরিভাষায় 'পোস্ট শক ট্রমা' থেকে তাঁকে বের করে আনার চেষ্টা চালানো হচ্ছে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন আপাতত ভয়ের কোনও কারণ নেই।

গতকালই তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। আজ সকালে তাঁর এমআরআই করানো হবে। সিটি স্ক্যান করার পরই মোডিকেল টিম নিশ্চিত হয়, তাঁর মস্তিষ্কে কোনও সমস্যা নেই। শুধু চোখের নীচে একটি হাড়ে চিড় পাওয়া গিয়েছে। এখনই চোখের নীচে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রোপচার হবে কি হবে না। তাঁর শরীরে বহু জায়গায় কাচ ফুটেছে। সারা শরীরে ব্যথ্যা রয়েছে। তাঁকে ব্যাথা কমার ইঞ্জেকশন এবং ঘুমের ওষুধ দেওয়া হয় রাতে। ভালো ঘুম হয়েছে তাঁর।

আপাতত বিপদমুক্ত অভিষেক, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই অভিষেককে দেখতে যান। প্রথমে উদ্বেগে থাকলেও পরে নিজেই উদ্বেগ কাটিয়ে বলেছেন, অভিষেক ভালো আছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দলের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই এবার আসুন। অভিষেকের এখন বিশ্রাম দরকার। তিনি বলেন, সৌভাগ্যবশত রক্ষা পেয়েছেন অভিষেক।

দুর্ঘটনার খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়ে প্রশ্ন তুলে সিআইডি তদন্তের নির্দেশও দেন তিনি। প্রয়োজনে খুনের চেষ্টার মামলা করা হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিল অভিষেকের গাড়ির চালক। তার জেরেই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গাড়ির চালককে কেউ কিছু খাইয়ে দিয়েছিল। সিআইডি-র দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তা খতিয়ে দেখছে।

সাংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে অভিষেকের স্থিতিশীল অবস্থা দেখে খানিক আশ্বস্ত হয়েছেন তিনি।
এদিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অভিষেকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। রাজ্যপাল বেলভিউ নার্সিংহোমে গতকাল রাতেই অভিষেককে দেখতে গিয়েছিলেন। তাঁর শীঘ্রই আরোগ্য কামনা করেন তাঁরা। আরোগ্য কামনা করেছেন অন্যান্য দলের নেতা-নেত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+