পুরভোটে বাধা দিলে বহিষ্কার করা হবে তৃণমূল নেতাদের! কড়া দাওয়াই অভিষেকের
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাধাপ্রাপ্ত হলে তৃণমূল সংশিষ্ট নেতা-কর্মীকে বরদাস্ত করা হবে না।
পুরভোটের প্রাক্কালে ভোটদানকে সুষ্ঠু ও অবাধ করতে বেনজির হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাধাপ্রাপ্ত হলে তৃণমূল সংশিষ্ট নেতা-কর্মীকে বরদাস্ত করবেন না। কাউকে জোর করে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জোর করে ভোট করানো যাবে না, নির্দেশ অভিষেকের
আর ঠিক দু-সপ্তাহ পরেই পুরভোট। কলকাতা পুরসভার নির্বাচন ১৯ ডিসেম্বর। সেই নির্বাচনের আগে দলের প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকেই প্রার্থীদের বার্তা দেন অভিষেক। জোর করে ভোট করানো যাবে না, ভোটদানে কাউকে বাধা দেওয়া যাবে না।

দল থেকে বহিষ্কার করা হতে পারে ভোটদানে বাধা দিলে
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে দলের সেকেন্ড ইন কম্যান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্যোর পাধ্যায় সাফ জানান, যে নেতাকর্মী ভোটদানে বাধার সৃষ্টি করবেন, তাঁকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। শনিবার কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে বৈঠকে করে এমনই হুঁশিয়ারি দেন অভিষেক।

বিরূপ মনোভাব কী অবস্থান তৃণমূলের
অভিষেক প্রার্থী ও নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মাথা নিচু করে করে সমস্ত মানুষের কাছে যেতে হবে। কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস দেখতে হবে না। যদি কেউ এখনও তৃণমূলের প্রতি বিরূপ থাকে, তাঁদের কাছে যেতে হবে। তাঁরা কী কারণে বিরূপ মনোভাব নিয়ে রয়েছে তৃণমূলের প্রতি তা জানতে হবে।

জোর-জুলুম নয়, কাজ করতে হবে মানুষের জন্য
অভিষেকের কথায়, দল এখন অনেক বড় হয়েছে। দলে বহু রকমের লোক রয়েছে। তাঁদের সবাইকে নিয়ে চলতে হবে। পুরনো-নতুন সবাইকে নিয়ে কাজ করতে হবে। সহমিলে কাজ করে দলকে জেতাতে হবে। কোনও জোর-জুলুম নয়, কাজ করতে হবে মানুষের জন্য। মানুষই সব সেটা মাথায় রাখতে হবে সবার আগে।

সবার আগে দল আর মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক এদিন বলেন, তৃণমূল এখন ত্রিপুরা, গোয়া-সহ একাধিক রাজ্যে পৌঁছে গিয়েছে। আগামী দিনে আরও রাজ্যে যাবে। তৃণমূলের লক্ষ্য ২০২৪ সালে। সেই লক্ষ্যকে পাখির চোখ করে কাজ করতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সবার আগে দল আর মমতা বন্দ্যোপাধ্যায়। এই দল আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য নিবেদিত প্রাণ। এদিন দলের প্রার্থীদের পাশাপাশি দলের টিকিট না পাওয়া নেতাদের উদ্দেশ্য করেই স্পষ্ট বার্তা অভিষেকের।

তৃণমূলের পক্ষ থেকে সম্ভাব্য নির্দেশাবলী
- নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করে নেতা-কর্মীদের উদ্দেশে ৮ দফা নির্দেশাবলী দেওয়া হয়েছে। তা হল-
- অবাধ ও সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য। কোনও অশান্তি বরদাস্ত নয়।
- বিরোধীদের কোনওরকম অপপ্রচারে কান নয়। বিরোধীদের ফাঁদে পা দেওয়া যাবে না।
- অতি উৎসাহে কর্মীদের সংযম হারানো যাবে না, সংযমী হয়ে কাজ করতে হবে।
- নিবিড় জনসংযোগ চালিয়ে যেতে হবে। মানুষের কাছে মাথা নিচু করে যেত হবে।
- স্থানীয় এলাকার উন্নয়নে জোর দিতে হবে। রাজ্য সরকারের স্কিমগুলিকে প্রচারের আলোয় আনতে হবে।
- মানুষকে বোঝাতে হবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম একজোট হয়ে রাজ্য সরকারের বিরোধিতা করছে।
- দলের সব সংগঠন, শাখা সংগঠন, গণ সংগঠনকে একসূত্রে বেঁধে প্রচার করতে হবে। যাজদের কোনও অভিমান রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলে প্রচারে সামিল করতে হবে।
- রাজ্য সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুরসভা নির্বাচনে জয়ই তৃণমূলের লক্ষ্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications