‘মমতা-অভিষেকের ঘরে ঢোকে মদের টাকা’! কৈলাশের মন্তব্যে মানহানির মামলা দায়ের
কৈলাশ বিজয়বর্গীয় বিষমদ-কাণ্ডে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই ঘটনায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নদিয়ার শান্তিপুরে বিক্ষোভের মুখে পড়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায় বিষমদ-কাণ্ডে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই ঘটনায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পর্যবেক্ষকের নামে শীঘ্রই আইনি নোটিশ পাঠানো হবে।

মানহানির মামলার হুঁশিয়ারি
কৈলাশ বিজয়বর্গীয়র আনা অভিযোগেরর পরই তৃণমূল ও বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি তৈরি হয়েছিল। কৈলাশের মন্তব্যের পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে, তা না হলে মানহানির মামলা করা হবে বিজয়বর্গীয়র বিরুদ্ধে।

মুকুলকে পাশে নিয়ে কৈলাশের তোপ
উল্লেখ্য, নদিয়ার শান্তিপুরে বিজেপির প্রতিনিধি দল ঢোকার পরই গো-ব্যাক স্লোগান ওঠে। মুকুল-কৈলাশদের ঢুকতে দেওয়া হয়নি শান্তিপুরের গ্রামে। বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বিক্ষোভের মুখে পড়ে তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে। মুকুল রায়কে পাশে নিয়ে তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাইপোকে।

মমতা-অভিষেককে তোপ কৈলাশের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই শান্তিপুরে বিষমদে মৃত্যুর দায় নিতে হবে তাঁদেরই।

পার্থ হানলেন পাল্টা তোপ
এরপরই গর্জে ওঠে তৃণমূল। পরিষদয়ী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তোপ দেগে বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতার মুখে ওই ধরনের মন্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মানহানির মামলা করার কথা জানান তিনি। উল্লেখ্য, এদিনই বিষমদে মৃতদের পরিবারের হাতে অনুদান তুলে দিতে যান পার্থ। তারপরই কৈলাশ ও মুকুল শান্তিপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications