Abhishek Banerjee: মানুষের প্রাণ মণিমুক্তোর মতো! 'বিষাক্ত স্যালাইনে'র ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ অভিষেক

Abhishek Banerjee: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, ঘটনায় সার্বিক তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানালেন। পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবিও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

শুধু তাই নয়, এদিন অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্যে ফের একবার আরজি করের প্রসঙ্গও উঠে আসে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

abhishek banerjee

গত কয়েকদিন আগে কার্যত 'বিষাক্ত স্যালাইন' ব্যবহারের ফলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় আরও বেশ কয়েকজন মহিলা গুরুতর হয়ে পড়েন। সেই ঘটনায় একেবারে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। জানা যায়, যে সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে তা নিম্নমানের। শুধু তাই নয়, বাংলায় কালো তালিকাভুক্তের তালিকায় ছিল ওই সংস্থা।

এরপরেও রমরমিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছিল এই স্যালাইন। যা নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর। আর এই ঘটনায় এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ঘটনায় সার্বিক তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

অভিষেক বলেন, ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও শুরু হয়েছে। কারও গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথা, মানুষের প্রাণ মণিমুক্তোর মতো।

কিন্তু আগে থেকে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মন্তব্য, আগে থেকে বোঝা যায় না কী ঘটতে চলছে। সরকার কোনও জ্যোতিষ নয়। তবে ঘটনা ঘটার সরকার কিংবা প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, পুলিশ কী তদন্ত করছে, সেটাই আসল ব্যাপার বলেও দাবি ডায়মণ্ডহারবারের সাংসদ। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে এদিন ফের একবার আরজি করের প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, কলকাতা পুলিশ আরজি করের তদন্তে সঞ্জয় রায়কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল। সেই ঘটনার তদন্ত করতে সিবিআই'য়ের পাঁচ মাস লেগে গেল। কেন এমন অবস্থা? সবার প্রশ্ন করা উচিৎ। আর তা তুলে সাংসদের মন্তব্য রাজ্য প্রশাসন নিরপেক্ষ তদন্তে বিশ্বাসী। দোষ যারই হোক, গাফিলতি থাকলে শাস্তি সে পাবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+