Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাঁকুড়ায় শিশুদের মৃত্যু! কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে গ্রেফতারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শনিবার বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এই দাবি তোলেন তিনি। পাশাপাশি এই মৃত্যু নিয়ে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।

শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়ার চাপা পড়ে তিন থেকে সাত বছর বয়সী তিনটি শিশুর মৃত্যু হয়। তিন শিশুর মৃত্যুর পিছনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়াকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বিজেপি তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা নেতাজি সুভাষ। আন্তর্জাতিক বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যেখানে মাটির দেওয়ার চাপা পড়ে তিনটি শিশুর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য কাকে দায়ী করা উচিত, প্রশ্ন করেন অভিষেক। তিনি বলেন, ইতিমধ্যেই এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা প্রতিবার উচ্চ আদালতে পিআইএল দায়ের করেন, তাঁদেরই প্রশ্ন তোলা উচিত কেন বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হবে না। কেন তাঁরা এই বিষয়ে পিআইএল দায়ের করবেন না, সেই প্রশ্ন তোলেন অভিষেক। একইসঙ্গে তিনি মাটির দেওয়ার চাপা পড়ে শনিবার বাঁকুড়ায় এক বৃদ্ধ মহিলা এবং বীরভূমে বৃদ্ধের মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গে মাটির দেওয়ার চাপা পড়ে মৃত্যুর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে দায়ী করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের এই মৃত্যুর জন্য দায়ী করেন। অভিষেক বলেন, রাজ্যের বিজেপি নেতারা আবাস প্রকল্পে টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল। তাদের হাতে রক্তের দাগ লেগে আছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, এব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং গিরিরাজ সিং-সহ সবাইকে গ্রেফতার করা উচিত। কেন এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন তোলেন অভিষেক। প্রসঙ্গত আবাস প্রকল্প-সহ কেন্দ্রীয় প্রকল্পে টাকা না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মৃত শিশুদের পরিবারের সদস্যদেও দিল্লিতে নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+