আচ্ছে দিন আনতে পারেননি মোদী, মমতাকে দেখে শিখুন! বার্তা ‘যুবরাজ’ অভিষেকের

কেন্দ্রের সরকার সুদিন ফেরাতে পারেনি বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের ধারা একে একে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বপ্নপূরণ করতে ব্যর্থ? আসেনি আচ্ছে দিন। কেন্দ্রের সরকার সুদিন ফেরাতে পারেনি বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের ধারা একে একে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন। বুঝিয়ে দিলেন কোথায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

আচ্ছে দিন আনতে পারেননি মোদী, মমতাকে দেখে শিখুন! বার্তা ‘যুবরাজ’ অভিষেকের

এদিন অভিষেক বলেন, 'যে অলীক স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এসেছিল, তা পূরণ করতে পারেনি বিজেপি সরকার। তার মধ্যেই নোট বাতিল করে কেন্দ্রের সরকার দেশের মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। মোদী আচ্ছে দিন আনতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। তিনি সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যেই তিনি তা করে দেখিয়েছেন।'

অভিষেক আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতির সঙ্গে আপোশ করেনি। আর আপোশ করেননি বলেই সুদীপ্ত সেনকে দুর্নীতির প্রশ্নে জেলে ঢুকিয়েছেন। আর নরেন্দ্র মোদীর সরকার বিজয় মালিয়াকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। তিনি এখন লন্ডনে গা ঢাকা দিয়ে বসে রয়েছেন।'

তাঁর কথায়, 'শুধু এখানেই নয়, পার্থক্য আরও রয়েছে মোদী ও মমতার। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাঁরা গিয়েছিলেন নেদারল্যান্ড সফরে। কিন্তু নেদারল্যান্ড সফর থেকে কী নিয়ে ফিরলেন দু'জনে! মোদী নিয়ে এলেন 'কাঁচকলা'। আর মমতা দেশকে বিশ্বের দরবারে বন্দিত করে কন্যাশ্রী প্রকল্পের শিরোপা জিতে নিয়ে ফিরলেন বাংলায়।'

আচ্ছে দিন আনতে পারেননি মোদী, মমতাকে দেখে শিখুন! বার্তা ‘যুবরাজ’ অভিষেকের

অভিষেক ব্যাখ্যা, 'আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন বাংলাকে ভালোবসে, দেশকে ভালোবেসে। তাই দেশের সম্মান তাঁর কাছে সবার আগে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার চলে কুৎসা আর মিথ্যে প্রচার দিয়ে। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মানুষের পাশে থাকি সারা বছর। তাই আমাদের বড় শক্তি হল মানুষ। আর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা। দুই শক্তির জেরেই আবার আমরা জয় করব। বিজেপিকে রাজনৈতিকভাবে শেষ করব বাংলার বুকে। বাংলার মানুষ ওঁদের মিথ্যাচার কোনওদিনও মেনে নেয়নি, মেনে নেবেও না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+