বিচ্ছিন্নতাবাদী শক্তি অসম গণ পরিষদ! সিপিএম-বিজেপিকে এক পংক্তিতে রেখে তুলনা অভিষেকের
সিপিএম ও বিজেপিকে এক পংক্তিতে রেখে সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিপিএম ও বিজেপিকে এক পংক্তিতে রেখে সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে হাত মেলানোর অভিযোগ করেছেন তিনি। বলেছেন এই দ্বিচারিতা সিপিএম আমলে দেখা যেত। আর এই আমলে দেখা যাচ্ছে। তারা একই মুদ্রার এপিঠ, ওপিঠ বলে মন্তব্য করেছেন অভিষেক।

প্রসঙ্গটা ছিল অক্ষয়কুমারকে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বলেছেন, সেই সম্পর্কে প্রতিক্রিয়া। উত্তর অভিষেক বলেন, অক্ষয়কুমারকে নরেন্দ্র মোদী কী বলেছেন, তার জন্য তিনি জবাবদিহি করতে পারেন না। যদি পাঠিয়ে থাকেন, তাহলে তা আগে বলেনি কেন। অক্ষয়কুমারের কাছে গিয়ে বলতে হচ্ছে কেন। বাংলায় জনসভা করে এই কথা বলতে পারছেন না কেন। প্রশ্ন করেছেন অভিষেক। অভিষেক নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন দিল্লি থেকে মিথ্যা কথা বলছেন, আর বাংলায় এসে আরেক কথা বলছেন মোদী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদী বলছেন ভারতের অখণ্ডতা রক্ষা করতে চান, কিন্তু অমিত শাহ বলছেন দার্জিলিং ভাগ করতে চান। ভারতে যত বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, অসম গণ পরিষদ, আইপিএফটি, সবার সঙ্গে হাত মেলাচ্ছে বিজেপি। এই দ্বিচারিতা সিপিএম-এর আমলে দেখা যেত, আর এই আমলে দেখা যাচ্ছে। তারা একই মুদ্রার এপিঠ, ওপিঠ বলে মন্তব্য করেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications