পোষা কুকুর নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো CBI-কে মোকাবিলা! জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, দাবি অভিষেকের

সবটাই সময় নষ্ট। সময় নষ্ট যেমন তাঁর, তেমনই সিবিআই-এরও। পুরোটাই অশ্বডিম্ব। প্রায় নয় ঘন্টা চল্লিশ মিনিট সিবিআই-এর প্রশ্নের মোকাবিলার পরে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এদিনের জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। তিনি সিবিআই-এর সব প্রশ্নের উত্তর দিয়েছেন বলে দাবি করেছেন। তিনি পোষা কুকুরের মতো আচরণ করবেন না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আচরণ করবেন বলে জানিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিন নয় ঘন্টা চল্লিশ মিনিট সিবিআইকে মোকাবিলা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করেন। কেন নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গেলেও এবং সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের চিঠিতে নাম থাকলেও কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডাকছে না, সেই প্রশ্ন তিনি বারে বারে করেছেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবারেই তিনি বলেছিলেন কোনও প্রমাণ থাকলে সামনে আনা হোক। তিনি ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করবেন। গত বছর কয়লা কান্ডেও এমনটাই হয়েছে। এবার এসএসসি তদন্ত নিয়ে একই করা হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, প্রথম থেকে ওদের টার্গেট অভিষেক। কী করে তাঁকে ধমকে দমিয়ে রাখা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। যেভাবে জন জোয়ারে মানুষ আসছে, তাতে কীভাবে মাঝখানে ভেঙে হেনস্থা করা যায়, তার জন্যই ডেকে আনা হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা তিনি করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজনৈতিক ষড়যন্ত্র মানুষ ধরে ফেলেছে। তাঁকে ২৪ ঘন্টাও সময় দেওয়া হয়নি। তিনি বলেন, যাঁরা তদন্ত করছেন তাঁদের ইস্তফা দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে যে নামগুলো জিজ্ঞাসা করা হয়েছে, তাঁদের ৯০%-এর বাড়ি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, সে সময় এই এলাকায় দলের তরফ থেকে কে ছিল দায়িত্বে। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় দোষী, কিন্তু কে দায়িত্বে ছিল? এভাবে ডেকে ডেকে সময় নষ্ট! আর কেউ গাড়িতে মানুষ মেরে যাবে তাকে ডাকা হবে না?

তিনি বলেন, এই এজেন্সির কাছে সৌজন্য আশা করা যায়, যেন জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়। ২০ তারিখ বলে ২২ তারিখ ডাকুন। কর্মসূচি বাতিল করে যেতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বলেছিলেন ক্ষমতা থাকলে গ্রেফতার করুক। ইনকাম ট্যাক্স, ইডি করেও মেরুদন্ড বাঁকাতে পারছেন না।

হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরও দ্বিগুণ মানসিকতা নিয়ে ঝাঁপাবো। দশগুণ শক্তি নিয়ে মানুষের কাছে যাব। আরও এক মাস থাকব। তাঁর জ্বর এসেছে, অসুস্থ তার পরও থামেননি, জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মোদি বলছেন না খাউঙ্গা, না খানে দুঙ্গা। এরপরেই তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কর্নাটকের ইয়েদুরাপ্পার ৪০ শতাংশ কাটমানি সরকার নিয়ে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর থাকার পরেও তাঁকে কতবার ডাকা হয়েছে। গ্রেফতার হয়েছে? শুভেন্দু বিজেপির সম্পদ?

দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল প্রসন্ন রায়ের বাড়িতে। তাঁকে কতবার ডাকা হয়েছে। সে সম্পদ? অভিষেক বলেন, তাঁকে ডাকা হয়েছে, কুন্তল ঘোষের চিঠিতে নাম ছিল বলে। সুদীপ্ত সেন চিঠিতে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর নাম করলেও কেন তাঁদেরকে ডাকা হবে না? তবে অভিষেক এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নাম করেননি, তাঁর নামও ছিল চিঠিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ বলেছেন মোদীর নাম নিতে তাঁকে চাপ দেওয়া হয়েছিল। কেষ্ট মণ্ডলের মেয়ের সম্পত্তি বেড়েছে বলে গ্রেফতার আর জয় শাহের হাজার কোটি টাকা নিয়ে ফুর্তি করছে তাকে ডাকা হবে না কেন, প্রশ্ন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+