Abhishek Banerjee: উৎসবের মেজাজে ভোট হচ্ছে, সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বার্তা অভিষেকের

সকাল সকাল ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মিত্র ইনস্টিটিউশনে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। ভোটাধিকার প্রয়োগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে রাজ্যে।

আবহাওয়াও ভাল হয়ে গিয়েছে।গতকালের বৃষ্টিতে কলকাতা এবং সলগ্ন জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। ভ্যাপসা গরম থেকে অনেকটাই মুক্তি পেয়েছেনন শহরবাসী। কাজেই ভোটদানে খুব একটা কষ্ট করতে হবে না ভোটারদের। এদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সকাল থেকে একাধিক জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে।

Abhishek Banerjee

সকাল থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো এজেন্ট থেকে শুরু করে ভুয়ো ভোটারদের ধরার অভিযোগ করেছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ভুয়ো এজেন্ট ধরেন। সিপিএমের নাম করে তৃণমূলের এজেন্ট বসেছিলেন বুথের ভেতরে। খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন সিপিএম প্রার্থী এবং হাতে নাতে তাঁকে ধরে পেলেন।

আবার প্রতিকুর রহমান অভিযোগ করেছেন জায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৯২ নম্বর বুথে সিপিএমের প্রতিকের উপরে কালো টেপ লাগানোর ঘটনা ঘটেছে। সরিসাতে এই ঘটনার খবর পেয়ে ছুটে যান তিনি। এক ভোটার অভিযোগ জানালে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেই ভোটারকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছেন কোথাও কোনও কিউআরটি টিম নেই। কেন্দ্রীয় বাগিনীও নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুধু সিপিএম প্রার্থী নন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীও ভুয়ো এজেন্ট ধরেছেন। তাঁকে দেখে পালিয়ে য়ান ভুয়ো এজেন্ট। ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অভিযোগ করেছেন ফলতা এলাকায় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। গ্রামের মধ্যে আটকে রয়েছেন তিনি।

বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন জেলা শাসক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী কেউ কোনও কাজ করছে না। তাঁদের বারবার অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এই সব কাজ করছে। ডায়মন্ড হারবারের প্রতিিট বুথে ছাপ্পা ভোট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+