পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগে মোদীকে বোল্ড আউটের ডাক অভিষেকের

পেট্রোপণ্যের উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পেট্রোপণ্যের উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেট্রল ও ডিজেলের এই লাগাতার মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তিনি বলেন, পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগেই নরেন্দ্র মোদীকে ক্লিন বোল্ড করে দিতে হবে।

পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগে মোদীকে বোল্ড আউটের ডাক অভিষেকের

তিনি বলেন, কেন্দ্রের এই সরকার জনবিরোধী। মানুষের কথা এরা ভাবে না। তাই পেট্রোপণ্যের মূলবৃদ্ধিতে যে মানুষের দৈন্যন্দিন জীবনে প্রভাব পড়বে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়বে, সেদিকে কোনও দৃকপাত নেই। কেন্দ্রীয় সরকার লাগাতার দাম বৃদ্ধি করে চলেছে পেট্রল-ডিজেলের।

অভিষেক এদিন মোদীকে নিশানা করে বলেন, মোদীর দিন যে শেষ হয়ে এসেছে, তা বুঝিয়ে দিয়েছে কর্ণাটক। বাকি কাজটা আমরা ২০১৯-এ করিয়ে দেখিয়ে দেব। শেষের শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বাকি কাজটা হয়ে যাবে। ২০১৯-এ বিদায় নেবে মোদী সরকার।

পেট্রলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অভিষেক উদাহরণ দেন, দুদিন আগে পোস্টার করতে দেওয়া হয়েছিল, পোস্টারে যে দাম লেখা আছে, তার সঙ্গে আজকের পেট্রোলের দামের বিস্তর ফারাক। পেট্রলের দাম ৮১ টাকা ছাড়িয়ে গিয়েছে। তাই এই দাম ১০০ ছোঁয়ার আগে দিল্লির তখত থেকে মোদীকে সরিয়ে দিতে হবে। এবারই আমরা মোদীকে বোল্ড আউট করে ছাড়ব। এ জন্য আমাদের লড়াই চলবে। এরপর ফের ৩১ মে আমাদের বিক্ষোভ অবস্থান হবে। যতক্ষণ না পেট্রলের দাম কমানো হয় আমাদের আন্দোলন থামবে না।

পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগে মোদীকে বোল্ড আউটের ডাক অভিষেকের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ময়দানে গান্ধীমূর্তির সামনে অনশনে বসে তৃণমূল কংগ্রেস। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান চলে। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ প্রথম সারির নেতা-নেত্রীরা। এদিন বেলা বারোটা থেকে টানা অবস্থান বিক্ষোভ চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন অভিষেক। শুক্রবার কলকাতায় মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। সেদিন তিনি জানিয়েছিলেন, যতদিন না কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে ততদিন এই প্রতিবাদ চলবে। মঙ্গলবার নিয়ে টানা ষোলো দিন একটানা বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। সেই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৮১.০৬ টাকা। সোমবারের থেকে এই দাম ১৫ পয়সা বেশি। ডিজেলের দাম লিটার পিছু ৭১.৮৬ টাকা। তাও গত দিনের তুলনায় ১৪ পয়সা বেশি। পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির জেরে সবকিছুর ওপরেই প্রভাব পড়ছে বলে অভিযোগ করে কেন্দ্রের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+