Abhishek Banerjee: “বিজেপির মতো ইডি-সিবিআই ভাববাচ্যে কথা বলে, ভয় ভালো লেগেছে,” চার্জশিট ইস্যুতে তোপ অভিষেকের

Abhishek Banerjee: নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে এজেন্সি ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা অভিষেকের। রাজ্যে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) সাপ্লিমেন্টার চার্জশিটে 'অভিষেক ব্যানার্জি' নামে একটি নামের উল্লেখ রয়েছে। আর তা নিয়েই ইডি সিবিআইকে (ED CBI) তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। চার্জশিটে উল্লেখ অভিষেক নামের কোনও পরিচয়ই নেই বলে দাবি তৃণমূল সাংসদের।

অভিষেক বলেন, "খবরে বলছে অভিষেকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ জায়গায় খালি আমার নাম লিখেছে। তাও কে অভিষেক, কোথায় তাঁর বাড়ি, কার ছেলে, সাংসদ নাকি পঞ্চায়েত প্রধান, সেই পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলে, ইডি সিবিআইও ভাববাচ্যে কথা বলছে, ইডি সিবিআইয়ের ভয় দেখে ভালো লাগছে।"

abhishek banerjee

এদিন ফের অভিষেক কর্মিসভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে। বললেন, আদালতে তাঁর বিরুদ্ধে প্রমাণ দিলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করার কথা। অভিষেক বলেন, "২০২০ সালে বলেছিলাম আমার বিরুদ্ধে কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে সমন বা চার্জশিট দিতে হবে না। ফাঁসির মঞ্চ গড়ুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজও একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিন।"

পুরোনো ঘটনা টেনে অভিষেক বলেন, "এর আগে ১০ ঘণ্টা ইডির ডাকে গিয়েছিলাম। নবজোয়ার যাত্রা বন্ধ করে এসেছি, কিন্ত কাঁচকলা। আমি অন্য ধাতুতে তৈরি। আমায় ধমকে চমকে লাভ নেই। আমায় যত প্রহার করবেন, যত আঘাত করবেন, আমি তত মানুষের কাছে যাব। মাথা নত করব।" নিয়োগ দুর্নীতির চার্জশিটে অভিষেক ব্যানার্জি নামের উল্লেখ রয়েছে।

তাঁর নাম ব্যবহার করে রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চলছে বলে আগেই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তৃতীয় চার্জশিটে অভিষেক ব্যানার্জি নামের উল্লেখ রয়েছে। চার্জশিটে লেখা রয়েছে, বেআইনি নিয়োগের জন্য অভিষেক ব্যানার্জি ৫০ কোটি টাকা চেয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথনেই এই অভিষেকের নাম উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+