Abhishek Banerjee: 'সেই চাঁদ দেখেই করবাচৌথ উপোসভঙ্গ হয়...', বিজেপিকে মনে করালেন অভিষেক

Abhishek Banerjee: 'ওরা বিভাজন চায়, প্ররোচনায় পা দেবেন না', বাংলা বৈচিত্রের কথা তুলে বিজেপিকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা দেশের পাশাপাশি আজ বাংলাতেও খুশির ইদ পালন করা হচ্ছে। সোমবার সকালে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ কলকাতার রেড রোডে বিশেষ প্রার্থনায় অংশ নেন। আর সেখানেই প্রতি বছরের মতো এই বছরই যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের বক্তব্যেই এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠে আসে।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। এই বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের। এই বাংলা একটা পরম্পরা আছে। আর তা মনে করিয়ে মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় সম্প্রীতির পরিবেশ। কিন্তু এই বাংলাকে অশান্ত করতে কেউ কেউ আগুন নিয়ে খেলছে। আর সেই ষড়যন্ত্রে কেউ পা দেবেন না।

Abhishek Banerjee

একই সঙ্গে এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ শানান। তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড (Abhishek Banerjee) বলেন, বাংলা থেকে ওরা (পড়ুন-বিজেপি) ১৮ টি সিট পেয়েছিল। এর মধ্যেই বাংলার মানুষই তাদের ৬ টা সিটে হারিয়ে দিয়েছে। যারা এই বাংলাকে ভাগ করতে চায়, বাটোয়ারা করতে চায় তাদের মাথায় রাখা উচিৎ যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, তেমন সেই চাঁদ দেখেই করওয়াচৌথে উপোসভঙ্গ করা হয়। চাঁদের কোনও ধর্ম হয় না। সূর্য যেমন সকলকে আলো দেয়। কোনও ধর্মকে নির্দিষ্ট ভাবে দেয় না। ঠিক তেমনই চাঁদও তাই। ফলে এই নোংরা খেলা বন্ধ করার হুঁশিয়ারি শোনা যায় ডায়মণ্ডহারবারের সাংসদের বক্তব্যে।

পাশাপাশি এদিন বিজেপি সহ বিরোধীদের আক্রমণ করে এদিন আরও বলেন, অনেকেই আজ বলছেন বলছেন মুসলিমরা বিপদে আছেন। আর এক্ষেত্রে অভিষেকের পরামর্শ, ''বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে''। অন্যদিকে ইদ প্রার্থনার মঞ্চে দাঁড়িয়ে যেভাবে রাজনীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক রাখলেন তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

Take a Poll

কড়া ভাষায় এহেন মন্তব্যের নিন্দা জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, ইদের বিশেষ মঞ্চে যেভাবে রাজনৈতিক বার্তা দেওয়া হল তা দুঃখজনক। মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। কোনও নির্দিষ্ট রাজনৈতিক সমাবেশ সেখানে হচ্ছিল বলেও দাবি বামনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+