Abhishek Banerjee: ইডির দফতরে অভিষেক, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়েই CGO কমপ্লেক্সে হাজিরা

ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়েই তিনি ইডির দফতরে হাজিরা দেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের দিনেই ইডি তলব করা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ।

তবে আজ তাঁকে কেবল জেরা করতেই ডেকেছে ইডি। কারণ আদালতের রক্ষা কবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। ইডি তলবের পরেই আদালতে রক্ষা কবচের আবদেন জানিয়েছিলেন তিনি। তাতে আদালত ইডিকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে, কোনও রকম কড়া পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগে টিএমসিপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন অভিষেককে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

 Abhishek Banerjee

ইডির নির্ধারিত সময়ের মধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এর আগে একাধিকবার সিবিআই হাজিরা দিয়েছেন অভিষেক। তবে এই প্রথম ইডির জেরার মুখে পড়ছেন তিনি। কলকাতার দুই ইডি আধিকারীক তাঁকে জেরা করবেন এবং দিল্লি থেকে এক ইডি আধিকারীক থাকবেন জেরার সময়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরার পুরো তথ্য ভিডিওগ্রাফি করা হবে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় একাধিকবার অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছে।

কয়েক সপ্তাহ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখানে একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ইডি না জানিয়েই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই নিয়ে আদালতে ইডির বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন মামলার এইভাবে না বলে নথি সংগ্রহ করা যায় না। ইডির সিজার লিস্ট প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। তারপরেই আদালতে মামলা করেন কুন্তল ঘোষ। সেই মামলার প্রেক্ষিতেই দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করেছে সিবিআই। ইডি এই প্রথম জেরা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+