রবিবারে কনকনে ঠান্ডায় সাত সকালে শহরের রাস্তায় অভিষেক, সঙ্গী টলি তারকারাও

রবিবারের সকালে জমমাট মহানগর। সাত সকালে রাস্তায় দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাস্তায় ফিটনেস বুঝিয়ে দিলেন তিনি। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড়তে দেখা গেল অভিষেককে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন একাধিক টলি তারকাও।

কলকাতা পুলিশের পক্ষ থেকে আজ আয়োজন করা হয়েছিল হাফ ম্যারাথনের। ১০ কিলোমিটারের ম্যারাথন। তাতে যোগ দিয়েছিলেন আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা সহ একধিট টলি তারকার দেখা মিলেছে। সেই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ছিলেন পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা।

Abhishek Banerjee

রবিবার কাকভোটে রেডরোডে শুরু হয় কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথন। ১০ কিলোমিটারপ এবং ৫ কিলোমিটার পর্যন্ত দৌডানোর প্রতিযোগিতা। সেকারণে শনিবার রাত ১০টা থেকেই রেডরোডে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার দুপুর ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে রেডরোডে। ছুটির দিনে তেমন হয়রানির সম্ভাবনা নেই বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে।

ভোর চারটে থেকে একাধিক গাড়ি নিয়ন্ত্রণ করা হয়েছে এজেসি বোস রোড, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, মেয়োরোড, হেস্টিংস মোড় সহ মল্লিকবাজারগামী রাস্তায়। দুপুর ১২টা পর্যন্ত যানচলাচল এই সব রাস্তায় বন্ধ থাকবে। কাজেই যাঁরা এই রাস্তা গিয়ে সকালে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা এই রাস্তাগুলি এড়িয়ে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+