Abhishek Banerjee: রাজ্যপালের সাক্ষাৎ চাই, আজ ফের ধরনায় বসলেন অভিষেক
রাজভবনের সামনে ফের অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সারারাত তিনি ধরনা মঞ্চে ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস যতক্ষণ না তাঁদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন অভিষেক।
গতকাল সারারাত সেখানে অবস্থান বিক্ষোভ করার পর আজ সকাল ১১টা নাগাদ ফের সেখানে হাজির হয়েছেন তিনি। তাঁর সঙ্গে অবস্থান বিক্ষোভে রয়েছেন সাংসদ সৌগত রায়, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এদিকে আজও রাজভবনে ফিরছেন না রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে সরাসরি তিনি চলে গিয়েছে দিল্লিতে। সূত্রের খবর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাকি সাক্ষাৎ করবেন তিনি।

কাজেই আজ আর তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরছেন না। এদিকে নিজেদের দাবিতে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। সেই দাবিতেই অনড় রয়েছে। ১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে ৫০ লক্ষ চিঠি নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কৃষি ভবনে তাঁদের সময় দিয়েও দেখা করেননি মন্ত্রী। প্রতিবাদে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। তারপরেই দিল্লি থেকে রাজভবন চলোর ডাক দিয়েছিলেন অভিষেক।
সেই দাবি মতোই ৫ তারিখ রাজভবন অভিযান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তিু সেখানে তখন রাজ্যপাল ছিলেন না। তিনি দিল্লিতে গিয়েিছলেন। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির খবর জানার পর তিনি সোজা উত্তরবঙ্গে চলে যান। কিন্তু কলকাতায় ফেরেননি। উত্তরবঙ্গ থেকে আবার তিনি দিল্লি চলে গিয়েছেন। তবে তৃণমূলের প্রতিনিধি দল চাইলে তাঁর সঙ্গে উত্তরবঙ্গে দেখা করতে পারেন বলে প্রস্তাব দিয়েছিলেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন জমিদারি মনে করা হচ্ছে। এই জমিদারি রাজের প্রতিবাদে আন্দোলন জারি রাখবেন বলে ঘোষণা করেন।












Click it and Unblock the Notifications