‘অভিশাপ’-বিতর্ক থেকে নিষ্কৃতি নেই, ফের এফআইআর শ্রীজাত-র বিরুদ্ধে

ফের এফআইআর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রীজাত-র ‘অভিশাপ’ নিয়ে এবার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হল বিধাননগর পুলিশ কমিশনারেটে।

কলকাতা, ১২ এপ্রিল : ফের এফআইআর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রীজাত-র 'অভিশাপ' নিয়ে এবার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হল বিধাননগর পুলিশ কমিশনারেটে।

বিপ্লব চৌধুরী নামে জনৈক ব্যক্তি এই এফআইআর করেন। তিনি এফআইআর দায়ের করার পর হুঁশিয়ারি দেন, ১৫ দিনের মধ্যে কবি শ্রীজাতকে গ্রেফতার না করলে কলকাতা হাইকোর্টে তিনি মামলা দায়ের করবেন।

‘অভিশাপ’-বিতর্ক : ফের এফআইআর শ্রীজাত-র বিরুদ্ধে

গত ২১ মার্চ এই বিপ্লব চৌধুরী শ্রীজাত-র বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে এফআইআর করতে যান। কিন্তু সেই এফআইআর গ্রহণ করেনি থানা। তারপরই ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হন তিনি। সেইমতো ব্যারাকপুর মহকুমা আদালতের মুখ্য বিচারক বিপ্লববাবুর অভিযোগ গ্রহণ করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করতে বলেন। সেই নির্দেশ অনুযায়ী বিধাননগর পুলিশ কমিশনারেটে ফের এফআইআর দায়ের করেন তিনি।

অভিযোগে তিনি শ্রীজাত-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১৫৩-বি ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়। এর মধ্যে প্রথম দু'টিই জামিন অযোগ্য ধারা। ব্যারাকপুর আদাললেতর নির্দেশ পেয়ে এফআইআর দায়েরের পর বিপ্লববাবু হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করারও চেষ্টা করেন।

উল্লেখ্য, শ্রীজীত তাঁর ফেসবুক ওয়ালে অভিশাপ নামে একটি কবিতা লিখে একশ্রেণির কোপে পড়েন। তাঁর কবিতাটি হিন্দু ধর্ম বিরোধী ও উসকানিমূলক বলে অভিযোগ করা হয়। জনৈক বিপ্লব চৌধুরীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীজাত-র পাশে দাঁড়িয়েছিলেন বলেই পুলিশ এফআইআর গ্রহণ করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+