জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন, ৬৪ শতাংশ সাফল্য রাজ্য বোর্ডের

জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এবছর কৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সফল হয়েছে ৬৪ শতাংশ পড়ুয়া।

জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এবছর কৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সফল হয়েছে ৬৪ শতাংশ পড়ুয়া। তার মধ্যে উচ্চমাধ্যমিক সংসদ থেকে সফল হয়েছেন ৪৭ শতাংশ। ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান অধিকার করেছেন সাউথ পয়েন্টের অভিনন্দন বসু। দ্বিতীয় স্থান দখল করলেন হরিয়ানা বিদ্যামন্দিরের বিদীপ্ত রায়। এবার প্রথম ২০ জনের মেধাতালিকাও প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন, ৬৪ শতাংশ সাফল্য রাজ্য বোর্ডের

বোর্ড চেয়ারম্যান জানিয়ে দেন বিকেল চারটে থেকে ওয়েবসাইটগুলিতে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এদিন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির কোর্সে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মেডিকেলে এখন অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একইসঙ্গে জানিয়েছে, এবার র‍্যাঙ্ক-কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হল www.wbjeeb.nic.in। এছাড়া পরীক্ষার্থীরা নিজেদের র‍্যাঙ্ক দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.in-এও।

এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী। ৩১ দিনের মাথায় জয়েন্টের ফল প্রকাশ করা হল। ফলে পরীক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন এবার। আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ফল প্রকাশিত হত। ফলে অনেক পড়ুয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতেন। তাঁরা কলেজে ভর্তি হয়ে যেতেন। তারপর জয়েন্টের সুযোগ মিললে কলেজ ছেড়ে দিতেন।

কিন্তু এবার আগেই জয়েন্টের ফল প্রকাশের পর সেই সমস্যা থাকবে না। জয়েন্টে সুযোগ পাচ্ছেন কি না আগেই জেনে যাবেন তাঁরা। ফলস্বরূপ জয়েন্টের ফলাফল প্রকাশ হয়ে যাওয়ায় উচ্চমাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়া নিয়ে কোনও সংশয় থাকবে না। উল্লেখ্য, এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২২ এপ্রিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+