বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খোলসা করলেন সমস্ত রহস্য
আর কোনও জল্পনা থাকল না। বিজেপিতেই যোগ দিচ্ছেন সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার তিনি নিজের ইস্তফাপত্র দাখিল করেছেন। তিনি যে রাজনৈতিক যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে কোন দলে যোগ দিচ্ছেন তিনি? তাই নিয়ে যথেষ্ট জল্পনা দেখা যায়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে তিনি নির্বাচনে লড়াই করবেন কী না, তাই নিয়ে কোনও কথা ঠিক হয়নি। যারা এই বিষয়টি দেখছেন তারাই বলতে পারবেন। জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কিন্তু কবে তিনি বিজেপিতে যোগ দেবেন? সেই দিনক্ষণ জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী সাত মার্চ অর্থাৎ বৃহস্পতিবার তিনি বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন। কেন তিনি রাজনীতিতে যোগ দিলেন? প্রশ্ন তাই নিয়ে উঠেছিল। বিজেপিতে কেন যোগ দিলেন? তাই নিয়েও উঠেছে প্রশ্ন। এই বিষয়েও উত্তর জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁকে দীর্ঘদিন ধরেই অপমান করছিল। বিভিন্ন সময় অপমানজনক মন্তব্য করা হচ্ছিল। সেই থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি রয়েছে। দুর্নীতিতে সম্পূর্ণভাবে নিমজ্জিত তৃণমূল কংগ্রেস। একমাত্র দল বিজেপি, যে তৃণমূলের দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছেন।
সেই কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে তিনি সোজাসুজি লড়াইয়ের ময়দানে থাকবেন। এই বার্তাও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বদের যোগাযোগ হয়েছিল। তিনি যোগাযোগ করেছিলেন। বিজেপি নেতৃত্বরাও যোগাযোগ করেন। এরপরেই বিজেপিতে যোগদানের বিষয়টি শিলমোহর পায়।
কেন তিনি সিপিএম, কংগ্রেসে যোগদান করলেন না? সেই বিষয়েও পরিষ্কার বক্তব্য রেখেছেন। সামনেই লোকসভা নির্বাচন। সেখানে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন? সেই প্রশ্ন উঠছে। তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করতে পারে। এই জল্পনা গিয়েছে। তবে এই বিষয় নিয়ে আগাম কোনও মন্তব্য করতে চাননি তিনি।
লোকসভা ভোটে তিনি প্রার্থী হবেন কি? সেই ব্যাপারে বিজেপির নেতৃত্ব ঠিক করবেন। বিজেপি নেতৃত্ব যে কথা বলবেন, যে দায়িত্ব দেবেন, তা মেনে চলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিষ্কার এই কথা জানিয়ে দিলেন তিনি।












Click it and Unblock the Notifications