পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া, এবার কলকাতার রাজপথে নামছে আম আদমি পার্টি

পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া, এবার কলকাতার রাজপথে নামছে আম আদমি পার্টি

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে কলকাতার রাজপথে নামছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লির পর পাঞ্জাবে জেতার পর বাংলায় সংগঠছন বাড়াতে মনস্থ করেছিল। তারা যে তলে তলে অনেকটাই বেড়েছে তার প্রমাণ দিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাজপথকে বেছে নিল।

এক ঢিলে দু-পাখি মারতে

এক ঢিলে দু-পাখি মারতে

আম আদমি পার্টি এক ঢিলে দু-পাখি মারতে চাইছে। প্রথমত তারা চাইছে বিজেপির বিরুদ্ধে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করতে। আর দ্বিতীয়ত তারা চাইছে তৃণমূলকে শক্তি প্রদর্শন করতে। তৃণমূলের বাংলায় যে আম আদমি পার্টি গোপনে গোপনে বেশ বেড়েছে, তারা যে আন্দোলনের রূপ দিতে পারে যেকোনও ইস্যুকে, তা-ই দেখাতে চান বাংলার আম আদমি পার্টির নেতারা।

আম আদমি পার্টির প্রবেশ

আম আদমি পার্টির প্রবেশ

এখন দেখার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি তাদের কতটা মাইলেজ দিতে পারে আম আদমি পার্টিকে। রবিবার বিকেলেই তাঁরা শক্তিপরীক্ষা দেবে কলকাতায়। কলকাতার ইলিয়ট পার্ক থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবে আম আদমি পার্টি। এখন দেখার আম আদমি পার্টির এই পদচারণা কেমনভাবে নেয় বাংলার শাসক দল।

সন্তর্পণে বাংলায় পা ফেলতে

সন্তর্পণে বাংলায় পা ফেলতে

তবে এটাই প্রথ নয়, কলকাতায় এর আগে মিছিল করেছিল আম আদমি পার্টি। তারা ফের এদিন মিছিল করে বুঝিয়ে দিতে চান, বাংলায় তারা ঝাঁপাতে চলেছেন। তবে এবার ইস্যু কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের বিরোধিতায় তাঁরা পথে নামবে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের শাসকদলকে তাঁরা এখনই ঘাঁটাতে চাইছে না। তাঁরা চাইছে সন্তর্পণে বাংলায় পা ফেলতে।

দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী সমাজ গড়তে

দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী সমাজ গড়তে

কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে তাঁরা রাজ্যবাসীর নজর কাড়তে চাইছে। তাঁরা বোঝাতে চাইছে বিজেপির বিরুদ্ধে যাঁরা তৃণমূলকে ভরসা করতে পারছেন না, কংগ্রেস বা সিপিএমকেও পরখ করে নিয়েছেন, তাঁরা আম আদমি পার্টির ছত্রছায়ায় আসুন। আপনাদের দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী সমাজ দেবে আম আদমি পার্টি।

নীচু তলায় সংগঠন বাড়াতে

নীচু তলায় সংগঠন বাড়াতে

আম আদমি পার্টি পাখির চোখ করেছে বাংলার পঞ্চাযেত নির্বাচনকে। ২০২৩ সালে বাংলার পঞ্চায়েত নির্বাচন। তার আগে তারা ধীরে ধীরে এ রাজ্যে পসার বৃদ্ধি করতে চাইছে। প্রথমে নীচু তলায় তাঁরা সংগঠন তৈরি করছে। তারপর নীচুতলার ভোটেই তারা অংশগ্রহণ করে প্রাসঙ্গিক হতে চাইছে। তারপর তাদের লক্ষ্য ধীরে ধীরে বড় করবে তারা।

কলকাতার রাজপথে মিছিল আপের

কলকাতার রাজপথে মিছিল আপের

সম্প্রতি পেট্রোপম্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের সমস্যা। চারদিন টানা পেট্রোল ও ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকলেও, দেশের বুকে যেহারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে, তাতে নাভিশ্বাস উঠে পড়েছে সাধারণ মানুষের। প্রতিটা জিনিস অগ্নিমূল্য। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে এদিন কলকাতার রাজপথে মিছিল করবে আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+