বাড়ি থেকে বেরোতেই এলাপাথাড়ি কোপ, দিনদুপুরে রাস্তায় ফেলে নৃশংস খুন যুবককে

বাড়ি থেকে ডেকে রাস্তায় ফেলে কুপিয়ে খুন। খাসা কলকাতায় ভরদুপুরে সবরা চোখের সামনে খুন হয়ে গেলেন তারক মণ্ডল নামে ওই যুবক।

বাড়ি থেকে ডেকে রাস্তায় ফেলে কুপিয়ে খুন। খাসা কলকাতায় ভরদুপুরে সবরা চোখের সামনে খুন হয়ে গেলেন তারক মণ্ডল নামে ওই যুবক। ঘটনার আকস্মিকতা কাটতে কাটতেই খুন করে পগার পার দুষ্কৃতীরা। চাঞ্চল্যেকর এই খুনের ঘটনা ঘটে কলকাতার ট্যাংরায়। লালবাজারের হোমিসাইড শাখা ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।

বাড়ি থেকে বেরোতেই এলাপাথাড়ি কোপ, দিনদুপুরে রাস্তায় ফেলে নৃশংস খুন যুবককে

বর্ষবরণের দিন দিনদুপুরে ঘটে গেল নৃশংস ঘটনা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা জানিয়েছেন, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পরই এলাকা থমথমে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। পুলিশ দুষ্কৃতীদের সন্ধাতে শুরু করেছে তল্লাশি।

এদিন সকাল তারকের বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু কয়েকজন যুবক। তারপর তারককে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে কয়েকজন দুষ্কৃতী। বাড়ি থেকে বের করেই উল্টোপাল্টা মার শুরু হয়। রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে সারা শরীরের। দিনেদুপুরে এমন ঘটনায় হতবাক হয়ে যান সবাই।

এলাকায় ভালো ছেলে ও উপকারী বলে পরিচিতি ছিল তাঁর। তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তারককে এইভাবে খুন হতে দেখে কেউ এগিয়ে আসেনি বাঁচাতে। যখন স্থানীয়দের হুঁশ ফেরে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। খুন হয়ে গিয়েছেন তারক। দুষ্কৃতীরা তাড়া খেয়ে পালিয়ে যায় বাইকে চড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+