হাতে বন্দুক, মুখে মাফলার জড়ানো দুষ্কৃতীর হানা, ভরসন্ধ্যায় শুটআউটে খুন যুবক

ফের শুট আউট শহর কলকাতায়। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি করে যুবককে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দমদমের গোরাবাজারে ভরসন্ধ্যায় এই শুট আউটের ঘটনা।

ফের শুট আউট শহর কলকাতায়। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি করে যুবককে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দমদমের গোরাবাজারে ভরসন্ধ্যায় এই শুট আউটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম গণেশ কুণ্ডু। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

দমদমে দুষ্কৃতীর হানা, ভরসন্ধ্যায় শুটআউটে খুন যুবক

মুখ ঢেকে বাইকে করে দুষ্কৃতীরা হানা দিয়েছিল। তারপর বাইক থামিয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ হল ডেকরেটার্সের কর্মী গণেশ কুণ্ডু। এরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সিসিটিভির ফুটেশ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে, ডেকরেটর্সের মালিকের সঙ্গে কয়েকজন যুবকের কিছুদিন আগে ঝামেলা বেঁধেছিল। তার জেরে এই শুটআউটের ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় প্রশ্ন উঠেছে, থানার অদূরেই কী করে শুটআউটের ঘটনা ঘটল ভরসন্ধ্যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দুষ্কৃতী মুখে মাফলার জড়িয়ে হানা দেয় দমদমের গোরাবাজারে। এরপর পরপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। কয়েক সেকেন্ডের অপারেশন। মুহূর্তেই বাইকে করে পগার পার হয়ে যায়। এরপরই আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গেই পুলিশ ছুটে আসে। তবে দুষ্কৃতীদের নাগাল পায়নি তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+