অ্যাসিড হামলায় বউদির মুখ পোড়াল দেওর, গায়ে হাত দেওয়া নিয়ে বিবাদে করুণ পরিণতি
বউদির মুখে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল হাওড়ার টিকিয়াপাড়ায়। অ্যাসিড আক্রান্ত মহিলার নাম জমিলা বেগম।
বউদির মুখে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল হাওড়ার টিকিয়াপাড়ায়। অ্যাসিড আক্রান্ত মহিলার নাম জমিলা বেগম। বছর ৪০-এর ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ রাজু আনসারিকে গ্রেফতার করেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বউদির সঙ্গে দেওরের অশান্তি লেগেই ছিল। নানাকারণে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে বউদিকে হেনস্থা করত। মারধরও করত বলে অভিযোগ। বউদির গায়ে হাত তোলা নিয়ে এদিন সকালেই উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই এদিন দুপুরে ঘটে গেল অ্যাসিড হামলার মতো চাঞ্চল্যকর ঘটনা।
এদিন দুপুর আড়াইটে নাগাদ বেলিলিয়াস রোড ধরে টোটো করে যাচ্ছিলেন জমিলা। অভিযোগ, সেই সময় রাজু তাঁর উপর অ্যাসিড হামলা চালায়। জামিলার মুখের একাংশ পুড়ে যায়। শরীরের বিভিন্ন অংশও ঝলসে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর রাজু পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাকে গণপিটুনি দেওয়া হয়। গণপ্রহৃত রাজুকেও হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়া থানার পুলিশ এরপর এই ঘটনার তদন্তে নামে। এবং গ্রেফতার করে রাজুকে। পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, কী করে অ্যাসিড পেল রাজু।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications