সিন্ডিকেট দৌরাত্ম্যে উত্তপ্ত কসবা, দিনদুপুরে রাস্তায় ফেলে তলোয়ারের কোপ যুবককে!

দিনদুপুরে রাস্তায় ফেলে তলোয়ার দিয়ে কোপানো হল এক যুবককে। অন্য এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে রেল লাইনে ফেলে আসে দুষ্কৃতীরা।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : দিনদুপুরে রাস্তায় ফেলে তলোয়ার দিয়ে কোপানো হল এক যুবককে। অন্য এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে রেল লাইনে ফেলে আসে দুষ্কৃতীরা। কসবার তালাবাগানে এলাকা দখলকে কেন্দ্র করে এই হামড়ার ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজি করা হয় এলাকায়। এলাকাবাসীর দাবি গুলিও চালানো হয়েছে। এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্সও।

শহরের উপকণ্ঠে দুষ্কৃতী হামলায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিন সকাল থেকে। মোট চারজন গুরুতর জখম হন এই হামলার ঘটনায়। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সিন্ডিকেট যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। সিন্ডিকেট রাজ চালাতেই এলাকায় প্রভাব প্রতিপত্তি জারি করতে এই হামলা।

সিন্ডিকেট দৌরাত্ম্যে উত্তপ্ত কসবা, দিনদুপুরে রাস্তায় ফেলে তলোয়ারের কোপ যুবককে!

প্রথমে এক ব্যক্তিকে রাস্তা ফেলে কোপাতে থাকেত দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন অন্যরাও। শেষমেশ ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যাপক বোমাবাজি শুরু করে দুষ্কৃতী দল। এই বোমাবাজির ঘটনায় জখম হন আরও তিনজন। এলাকায় পুলিশের পিকেট বসানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+