গ্যাস সিলিন্ডার ফেটে যাদবপুরে রেস্তরাঁয় আগুন, মৃত ১, আশঙ্কাজনক ২
রেস্তরাঁয় আগুন লেগে মৃত্যু হল এক দোকানকর্মীর। গুরুতর জখম হলেন দু’জন। বুধবার যাদবপুর কেপিসি হাসপাতাল গেটের সামনে একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের জেরে এই ঘটনা ঘটে।
কলকাতা, ১৯ এপ্রিল : রেস্তরাঁয় আগুন লেগে মৃত্যু হল এক দোকানকর্মীর। গুরুতর জখম হলেন দু'জন। বুধবার যাদবপুর কেপিসি হাসপাতাল গেটের সামনে একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের জেরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নরেন বেরা (৩০)। আহত দু'জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের জেরে যাদবপুরে যান চলাচল ব্যহত হয়।

কী কারণে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকল প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে এই আগুন লাগার কারণ নিয়ে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। পাশাপাশি অনেক দোকান ছিল। সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল অবশ্য দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন অ্যারেস্ট করতে সমর্থ হয়। তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। হাসপাতালে নিয়ে গেলে একজনকে নরেনকে মৃত বলে ঘোষণা করা হয়।
আগুন লাগার পরই স্থানীয়রা উদ্যোগ নেন তা নেভানোর। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলেও। আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি, দোকানে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও পৃথক তদন্ত শুরু করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications