বাসের চাকায় চিড়ে-চ্যাপ্টা তরুণীর হাত, শেষ বাদ-ই পড়ল জীবন বাঁচাতে

দুটি বাসের রেষারেষির জেরে শেষপর্যন্ত হাত কেটে বাদ দিতে হল দুর্ঘটনাগ্রস্থ তরুণীর

দুটি বাসের রেষারেষির জেরে হাত খোয়ালেন তরুণী। বাসের চাকায় শাবানা আকবর (৩৪) নামে ওই তরুণী হাত পিষে গিয়েছিল। শেষপর্যন্ত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর হাত কেটে বাদ দিতে হয়। হাত খুইয়ে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে শাবানার পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

বাসের চাকায় চিড়ে-চ্যাপ্টা তরুণীর হাত বাদ

শুক্রবার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন কড়েয়ার বাসিন্দা শাবানা আকবর। বাড়ির স্টপেজে নামার পর রাস্তা পার হচ্ছিলেন। তখই ঘটে বিপত্তি। রাস্তা পার হতে গিয়ে একটি বাস তাঁকে ধাক্কা মারে। তিনি পড়ে যান রাস্তার উপর। তখনই বাসের পিছনের চাকা চলে যায় শাবানার হাতের উপর দিয়ে। ফলে হাত চিড়ে-চ্যাপ্টা হয়ে য়ায়।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করার পর রাতেই তাঁর হাত কেটে বাদ দেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ২৩০ নম্বর রুটের দুটি বাসের রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাসের চালক ও কন্ডাক্টর পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে আহত মহিলাকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করে। তারপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাত বাদ না দিলে ওই মহিলাকে বাঁচানো যেত না। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+