‘ধর্ষণ’-এ নারাজ নাবালক, সঙ্গমে বাধা পেয়ে 'কামুক' তরুণীর কীর্তি শুনলে অবাক হবেন

যৌন হেনস্তা বা ধর্ষণের ঘটনা নতুন নয়, কিন্তু এ ঘটনা অনেকাংশেই বিরল। সঙ্গমে বাধা দেওয়ায় কিশোরের যৌনাঙ্গে পুড়িয়ে দেওয়া হল। আর এই অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে।

যৌন হেনস্তা বা ধর্ষণের ঘটনা নতুন নয়, কিন্তু এ ঘটনা অনেকাংশেই বিরল। সঙ্গমে বাধা দেওয়ায় কিশোরের যৌনাঙ্গে পুড়িয়ে দেওয়া হল। আর এই অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। এতদিন নাবালকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার নাবালককে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। নাবালক মিলনে রাজি না হওয়ায় তার যৌনাঙ্গে গরম চিমটির ছ্যাঁকা দেওয়া হল বলে অভিযোগ।

‘ধর্ষণ’-এ নারাজ নাবালক, সঙ্গমে বাধা পেয়ে যৌনাঙ্গ পুড়িয়ে দিল তরুণী! অবাক-কাণ্ড

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার চাপরাউলা গ্রামে। গত শুক্রবার এই ঘটনা ঘটে। বছর ১৩-র এক নাবালককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলা তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। তার সঙ্গে যৌন মিলনে জোর করে। কিন্তু কিশোর তাতে রাজি না হওয়ায়, গরম চিমটির ছ্যাঁকা দেয় সে। নাবালকের যৌনাঙ্গ পুড়ে যায়। বর্তমানে হাসপাতালে ভর্তি 'ধর্ষিত' কিশোর। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তরুণী।

নির্যাতিত কিশোরের মা ওই মহিলার বিরুদ্ধে বাদলপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ জানানো হয়, ওই তরুণী বিবাহিতা এবং তাঁদের পুর্ব পরিচিতা। শুক্রবার কিশোরকে ভুলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় তরুণী। তারপর তার সঙ্গে জোর করে সঙ্গমের চেষ্টা করে। কিশোর মহিলার প্রস্তাব মেনে না নেওয়ায় ভয়ঙ্কর কাণ্ড বাধিয়ে দেয় তরুণী।

ওই তরুণীর বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত তরুণীর থোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, শুক্রবারের ঘটনা, এতদিন পর কেন অভিযোগ দায়ের করা হল থানায়। সেই প্রশ্নেরও প্রকৃত উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+