Ukraine-Russia war: 'যুদ্ধ নয় শান্তি চাই', বিশেষ বার্তা দিয়ে 'old car rally' মদন মিত্রের
Ukraine-Russia war: 'যুদ্ধ নয় শান্তি চাই', বিশেষ বার্তা দিয়ে 'old car rally' মদন মিত্রের
যুদ্ধ হচ্ছে ইউক্রেন-রাশিয়ার। যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়। কলকাতা 'সিটি অফ জয়' হলেও বিশ্বের যে কোনও প্রান্তের খারাপ ঘটনা ছুঁয়ে যায় তিলোত্তমাকে। শহর করে প্রতিবাদ। সে যে কোনও রাজনৈতিক দল হোক কিংবা সাধারণ মানুষ, ছাত্র অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে পথে নামতে। এই যুদ্ধের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ দেখা গেল কলকাতায়। পুরনো গাড়ির মাধ্যমে প্রতিবাদ যুদ্ধের বিরুদ্ধে।

ইউক্রেনের এমন পরিস্থিতিতে সেদেশে আটকে পড়েছেন বহু বাঙালি ছাত্র ছাত্রী। একটুকু এদিক ওদিক হলে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিধায়ক মদন মিত্র। 'যুদ্ধ নয় শান্তি চাই' এই বার্তা নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের পুরনো গাড়িতে সওয়ার হন মদন মিত্র। তিনি বার্তা দিয়ে বলেন, 'যুদ্ধ নয় আমরা শান্তি চাই। বিশ্বজুড়ে শান্তি থাকুক এটাই আমি চাই, আমার শহর, রাজ্যের মানুষ সবাই এটাই চায়।' অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে শহরের রাজপথে নেমেছে ১০০ বছর পেরিয়ে যাওয়া বিভিন্ন দেশ থেকে আসা পুরনো গাড়ি। এসব গাড়িতেই চড়েন মদন মিত্র। বার্তা দেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে। বলেন, ' সারা বিশ্বে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এর বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে এসেছি আমি। সেটাই আমার প্ৰচেষ্টা'। বালিগঞ্জ সার্কুলার রোডের ভিন্টেজ কার র্যালি আয়োজন হয়। এই র্যালিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত গাড়িও ছিল। রবিবার টালিগঞ্জ ক্লাব থেকে শুরু হবে এই ভিন্টেজ কার র্যালি। সেই র্যালিতে অংশগ্রহণ করবেন বিধায়ক মদন মিত্র। এই বিষয়ে তিনি বলেন, 'যুদ্ধে নয়, সারাবিশ্বে শান্তির বার্তা দেওয়ার জন্যই এই ভিন্টেজ কার র্যালি। গোটা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই গাড়িগুলি শান্তির বার্তা নিয়ে প্রদক্ষিণ করবে।'

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে হেল্পলাইন খোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় সরাসরি বিদেশমন্ত্রককে চিঠি লিখেছেন ভারতীয়দের ফিরিয়ে আনতে। পুরসভা নির্বাচনের এক যুদ্ধ সেই সময়েই যুদ্ধ নয়, শান্তি চাই বার্তা নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন বিশ্ব সংকটের বিরুদ্ধে বার্তা দিতে।

অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে হয়েছে তৎপর কেন্দ্রীয় সরকার।
পোল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনে থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য তিনটি দল তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে লাভিবে।

পোল্যান্ড সরকার সমস্ত রকম সহযোগিতা করছে। আটকে পড়া ভারতীয়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পোল্যান্ড ভারতীদের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বার করে আনার জন্য অনেক কাজ করছে। প্রথম দফায় ৪৭০ জনকে সরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুটি বিশেষ বিমান পাঠিয়েছিল। তাতে আটকে পড়া ভারতীয় তরুণদের দেশে ফেরানো হয়েছে।
আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
সেই কারণেই রোমানিয়া দিয়ে দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে রাত ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছাড়বে।দ্বিতীয় বিমানটি রাত ১০টা ২৫ মিনিটে মুম্বই থেকে ছাড়বে। শনিবারই ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও সূত্রের খবর।












Click it and Unblock the Notifications