বেপরোয়া ড্রাইভিং, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা
ফের বেপরোয়া ড্রাইভিংয়ের মাশুল দিতে হল যাত্রীদের। রবিবার রাতে শহর কলকাতার বুকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ছয় যাত্রী।
ফের বেপরোয়া ড্রাইভিংয়ের মাশুল দিতে হল যাত্রীদের। রবিবার রাতে শহর কলকাতার বুকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ছয় যাত্রী। রাত পৌনে ১১টা নাগাদ মনোহরপুকুর রোডে ক্রসিংয়ে উবেরের সঙ্গে পাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জখমদের সবাইকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল ভেঙে উবেরটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে। যার ফলে প্রাইভেট গাড়টি উল্টে যায়। দুটি গাড়িরই প্রবলভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দুটি। প্রাইভেট গাড়িটিতে চারজন যাত্রী ছিলেন। আর উবেরে ছিলেন দুজন। ছজনই জখম হন।
স্থানীয়রাও প্রথম উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরাই খবর দেন পুলিশকে। জখমদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। হাসপাতালে সূত্রে জানানো হয়েছে, জখম ছ-জনের অবস্থাই স্থিতিশীল। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উবেরের চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications