শিশু চুরি রুখতে কড়া সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের কমিটি
হাসপাতালে শিশু চুরি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য। হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কলকাতা, ১৫ মার্চ : হাসপাতালে শিশু চুরি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য। হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ডিজি, সিপি ও স্বাস্থ্য সচিবকে নিয়ে। মুখ্যমন্ত্রী স্বয়ং এই কমিটি গঠন করে দিয়ে নির্দেশ দিয়েছেন রাজ্যের হাসপাতাল গুলি থেকে এই রোগ চিরতরে নির্মূল করতে।
বুধবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, শিশু চুরির মতো অপরাধ রুখতে রাজ্যের সমস্ত হাসপাতালে সিসিটিভি বসানো হচ্ছে। মেডিকেলের মতো প্রথম সারির হাসপাতাল থকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সমস্ত হাসপাতালেই সিসিটিভি বসানো হবে। তার পাশাপাশি নিরাপত্তা কর্মীও বাড়ানো হবে সমস্ত হাসপাতালের।

সেইসঙ্গে শিশু চুরির মতো মারাত্মক ঘটনা নিয়ে মিথ্যা রটনাও বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। শিশু পাচারের ঘটনা রাজ্যে ঘটে চলেছে। তা নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে সিআইডি। এদিকে মেডিকেল কলেজ
হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা যাতে অন্য কোনও হাসপাতালে ছড়িয়ে না পড়ে, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, হাসপাকালে ভাঙচুরের ঘটনায় নয়া আইন প্রয়োগ করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications