নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

চকলেটের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালাল কলকাতা পুলিশের হোমগার্ড।

কলকাতা, ১৩ ডিসেম্বর : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরের বিজি প্রেস এলাকায়। অভিযুক্ত হোমগার্ড দিলীপ শা-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। পুলিশ হেফজাতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।

চকলেটের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালায় হোমগার্ড। এরপর বাড়িতে ফিরলে মেয়ের অবস্থা দেখে সন্দেহ হয় মায়ের। মায়ের কাছে সব কিছু খুনে বলে নাবালিকা মেয়ে।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

তখনই ওই হোমগার্ডের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। এফআইএর করা হয়। তাদের এফআইআর-এর পরিপ্রেক্ষিতে আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে দিলীপ শা নামে ওই হোমগার্ডকে।

পুলিশ কর্মীর এই আচরেণ এলাকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ। নাবালিকার উপর এই নির্যাতন তাঁরা মুখ বুজে সহ্য করবেন না। ওই হোমগার্ডের উপযুক্ত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এদিন এই ধর্ষণের ঘটনায় বিক্ষোভ দেখান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+