অভয়ার প্রতীকী মূর্তি বসল আরজি কর হাসপাতালে, বিচারের দাবি আরও জোরালো

প্রায় এক মাস হতে চলল আরজি কর কাণ্ডের। হাসপাতালের ভিতরেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্টে শুনানি চলছে সেই ঘটনার। উৎসব শুরু হয়েছে রাজ্যে। তবু প্রতিবাদের রাস্তা থেকে সরে আসছেন না সাধারণ মানুষের একটা বড় অংশ। হাসপাতালে এবার অভয়ার আবক্ষ মূর্তি বসানো হল।

তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে আর আনা যাবে না। সেই কারণে তাঁকে অভয়া, তিলোত্তমা নামে ডাকা হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে অভয়া নাম বলা হয়েছে। সেই অভয়ার আবক্ষ মূর্তি এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হল৷ প্রতিবাদের আরও একটি সংকল্প গাঁথা হল। এমনই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলে।

RG kar Hospital

মহালয়ার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালের ভিতরেই একটি অংশে অভয়ার মূর্তি স্থাপন করা হল। ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর আসল চেহারা, ছবি, নাম আর প্রকাশ করা যাবে না। সেই কারণে একটি প্রতীকী পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। সেটি এদিন উন্মোচন করা হল।

যতক্ষণ পর্যন্ত সুবিচার না পাওয়া যাবে, আন্দোলন চলবে। উৎসবের দিনেও আন্দোলনের পথ থেকে সরে থাকা যাবে না। এই দাবি আন্দোলনকারীদের পক্ষ থেকে তোলা হয়েছে। চিকিৎসকরা আরও একবার সেই কথা এদিন সকালে মনে করিয়ে দিয়েছেন।

চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন, এই হাসপাতালে যারা আসবেন, তারা একবার ওই মূর্তির সামনে দাঁড়াবেন। যদি মনে দুর্নীতি, দুর্বৃত্তায়নের চিন্তা থাকে, কুকর্মের চিন্তা থাকে, তারা যেন একবার এই মূর্তির সামনে এসে দাঁড়ায়। কোন ঘটনার প্রেক্ষিতে এই মূর্তি উন্মোচন করা হয়েছিল, তা যেন মনে করে।

একটি ছবির প্রদর্শনী করা হয়েছে। আরজি কর হাসপাতালের ভিতর দুর্বৃত্তায়ন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, লালবাজার অভিযান সহ একাধিক ঘটনার ছবি সেখানে জায়গা পেয়েছে। এদিন হাসপাতালের বাইরে বিক্ষোভকারীদের একটি অংশ 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান তোলেন। প্রতিবাদ করেন বিচারের দাবিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+