শহরে সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রের
বাঁশদ্রোণীতে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এই ছাত্রের নাম শামসুল সর্দার। এলাকায় শোকের ছায়া।
বাঁশদ্রোণীতে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এই ছাত্রের নাম শামসুল সর্দার। এলাকায় শোকের ছায়া।

অন্যদিনের মতো বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়েছিল শামসুল। কিন্তু হঠাৎই সে ডুবে যায়। সঙ্গে থাকা বন্ধুরা চেঁচামেচি শুরু করলে, স্থানীয়রা ছুটে আসেন। শামসুলকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও বন্ধুর সঙ্গে শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে পারিপার্শ্বিক নানা পরিস্থিতি।

Click it and Unblock the Notifications