সরকারি বাসের পিছনে ধাক্কা, বাগুইআটির কাছে উল্টে গেল স্কুল বাস
সোমবার বিকেলে এই ঘটনা ঘটে উত্তর কলকাতার লাগোয়া লেকটাউন এলাকায়। ঘটনাস্থলের কাছেই বাগুইআটি। জানা যায় লেক টাউনের এক সরকারি স্কুলের ছাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল।
বেপরোয়া চালক। গতির তুমুল উন্মাদনা। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না চালক। যার ফলে বেসামাল হয়ে সরকারি বাসের পিছনে ধাক্কা। স্কুল বাসটিতে তখন অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রী। তীব্র ধাক্কায় পড়ুয়াদের মধ্যে তখন ত্রাহি রব। তুমুল চিৎকারে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে পড়ে বাসটি ধাক্কা মেরে উল্টে যাওয়ায়।

সোমবার বিকেলে এই ঘটনা ঘটে উত্তর কলকাতার লাগোয়া লেকটাউন এলাকায়। ঘটনাস্থলের কাছেই বাগুইআটি। জানা যায় লেক টাউনের এক সরকারি স্কুলের ছাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল।
বাস উল্টে রাস্তার উপরে পড়ে যাওয়ায় ভিআইপি রোডের উপরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় লোকজন এবং অন্য বাস থেকে লোকজন ছুটে এসে আহত ছাত্রীদের উদ্ধার করেন। তীব্র ধাক্কায় বাসের সামনের অংশ একদম তুবড়ে যায়। চালকও গুরুতর জখম।
ছাত্রীদের বেশ কয়েক জনের মাথা ফেটে যায়। অনেকে হাতেড-পা এবং শরীরের অন্য স্থানে ভালো চোট পায়। বাস থেকে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সব ছাত্রীদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। মাথা ফেটে যাওয়া ছাত্রীদের ব্যান্ডেজও করে দেওয়া হয়। অনেকের হাত-পা কেটে গিয়েছিল। তাদেরও ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।
বাসটি যে যে সব ছাত্রী ছিল তাদের অধিকাংশের বয়স ১৩ বছরের মধ্যে। আতঙ্কে সকলে কাঁদতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও। ছাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে ভিত্তিতে চালকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগও দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications