বদলিতে মৃত্যু কর্মীর! এরপর বিক্ষোভে অগ্নিগর্ভ স্বাস্থ্যভবনে চলল তাণ্ডব

৬৮ জন কর্মীকে বদলি করাকে নিয়ে বিক্ষোভ। মূলত বদলি হওয়া কর্মীরাই স্বাস্থ্য সচিবের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এদিন। তখনই এককর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

৬৮ কর্মীর বদলির ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল স্বাস্থ্য ভবনে। বিক্ষোভ চলাকালীন এক কর্মীর মৃত্যুর ঘটনার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। স্বাস্থ্য সচিবের অফিসে ঢুকে তাণ্ডব চালান বিক্ষুব্ধ কর্মীরা। বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম। শুক্রবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বদলিতে মৃত্যু কর্মীর! এরপর বিক্ষোভে অগ্নিগর্ভ স্বাস্থ্যভবনে চলল তাণ্ডব

ঘটনার সূত্রপাত ৪৭ জন কর্মীকে বদলি করাকে নিয়ে। মূলত বদলি হওয়া কর্মীরাই স্বাস্থ্য সচিবের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এদিন। তখনই হাওড়ার বাসিন্দা কাজল বন্দ্যোপাধ্যায় নামে এক স্বাস্থ্যকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু বলে জানান চিকিৎসকরা।

এরপরই কর্মী বিক্ষোভ দ্বিগুণ বেড়ে যায়। স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্যায়ভাবে বদলি করেছেন বলেই প্রবল মানসিক চাপে ওই কর্মীর মৃত্যু হয়েছে। এর জবাবদিহি করতে হবে তাঁকে। এরপরই স্বাস্থ্য সচিবের ঘরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। চেয়ার, টেবিল, কাচ, আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয়। নথিপত্র নষ্ট করে দেওয়া হয়। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় স্বাস্থ্য ভবনের স্বাভাবিক কাজকর্ম। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+