সফট টার্গেট বার্ধক্য, শহরের বুকে একাকী বৃদ্ধার বাড়িতে লুঠপাট, বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা
বাড়িতে বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে লুঠপাট ডাকাতি করে চম্পট দিল তিনজলের এক ডাকাত দল। ডাকাতিতে বাধা পেয়ে একাকিনী বৃদ্ধার মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : সফট টার্গেট বার্ধক্য। শহরের বুকে অপরাধ-রাজ চালাতে একাকী বৃদ্ধ ও বৃদ্ধাদের টার্গেট করছে দুষ্কৃতীরা। তেমনই এক ঘটনার ঘটল বেলেঘাটায়। বাড়িতে বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে লুঠপাট ডাকাতি করে চম্পট দিল তিনজলের এক ডাকাত দল। ডাকাতিতে বাধা পেয়ে একাকিনী বৃদ্ধার মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম লতিকা মিত্র। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রতিবেশীরা জানান, এদিন রাতে বৃদ্ধার ফ্ল্যাটে ডাকাত দল তাণ্ডব করেছে। গোটা ঘর লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে। বৃদ্ধাকে প্রবল মারধর করা হয়েছে বলে অভিযোগ। মাটিতে ফেল বৃদ্ধার বুকে-পেটে ঘুষি মারা হয়। তারপর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। এরপর বৃদ্ধা মারা গিয়েছে ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

প্রতিবেশীরা এসে দেখেন গোটা ঘর লন্ডভন্ড। বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া পুলিশকে। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রাই। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শীঘ্রই চিহ্নিত করা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications