অমানবিক! পার্কে প্রাতঃভ্রমণকারীদের সামনেই দাউ দাউ আগুনে জ্বলছে বৃদ্ধার শরীর!
পার্কে দাউ দাউ আগুনে জ্বলছে বৃদ্ধার গোটা শরীর। কেউ এগিয়ে আসছে না তাঁকে বাঁচাতে। বহু মানুষের চোখের সামনেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নির্মম মৃত্যু দেখল শহর।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : পার্কে দাউ দাউ আগুনে জ্বলছে বৃদ্ধার গোটা শরীর। কেউ এগিয়ে আসছে না তাঁকে বাঁচাতে। বহু মানুষের চোখের সামনেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নির্মম মৃত্যু দেখল শহর। ফের শহরের অমানবিক মুখ প্রকাশ হয়ে পড়ল। চাঞ্চল্যকর এই ঘটনা যাদবপুরের বিজয়গড়ে। বিজয়গড়ের পার্কে দাঁড়িয়ে বৃদ্ধা গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন প্রাতঃভ্রমণকারীদের সামনেই।
পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধার নাম কল্পনা বর্ধন। বয়স ৭৫। আচমকাই পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে কেন তিনি এই কাণ্ড ঘটালেন, তা বুঝতে পারছেন প্রতিবেশীরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কল্পনাদেবী কীভাবে সাত সকালে বহু মানুষের চোখের সামনে আত্মঘাতী হলেন, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। কেন কোনও প্রাতঃভ্রমণকারী এগিয়ে এলেন না তাঁকে বাঁচাতে তাও বোধগ্যম হচ্ছে না।

প্রাতঃভ্রমণকারীদের সাফাই ঘটনার আকাস্মিকতায় সবাই হকচকিয়ে গিয়েছিল। সেই কারণে প্রথম কেউ এগিয়ে আসার সাহস করেনি। পরে প্রাতঃভ্রমণকারীরাই আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান। শেষরক্ষা হয়নি , বৃদ্ধাকে বাঁচানো যায়নি। পুলিশ মৃতার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কোনও অশান্তি হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications