ভোররাতে কলকাতার রাস্তায় শিউরে ওঠা ঘটনা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অচৈতন্য ছাত্রী

ভোররাতের কলকাতায় রাস্তা থেকে উদ্ধার হল রক্তাক্ত অচৈতন্য এক ছাত্রী। নারকীয় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গলফ গ্রিন এলাকায়।

ফের এক নারকীয় ঘটনার সাক্ষী হল কলকাতা। ভোররাতে কলকাতার রাস্তা থেকে উদ্ধার হল রক্তাক্ত অচৈতন্য ছাত্রী। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। পাশে ছিঁড়ে পড়েছিল তার লকেট ও চুলের ভাঙা ক্লিপ। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার গলফ গ্রিন এলাকার প্রিন্স গুলাম শাহ রোড। ভোররাতে একটি বাড়ির সামনে এভাবে ছাত্রীটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

মাঝরাতে কলকাতার রাস্তায় শিউড়ে ওঠা ঘটনা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অচৈতন্য ছাত্রী

জানা গিয়েছে ছাত্রীটি ক্লাস নাইনের পড়ুয়া। তার পরনে স্কুলের ইউনিফর্ম ছিল। পাশেই পড়েছিল ছাত্রীর ব্যাগ। গলফ গ্রিন এলাকারই বাসিন্দা ওই ক্লাস নাইনের ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে যায় সে। কিন্তু, স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোক অনেক্ষণ অপেক্ষা করার পরও ছাত্রী ফেরেনি।

বাড়ির লোক প্রথমে মনে করেছিল যে ওই ছাত্রী বহু সময় স্কুল থেকে সরাসরি প্রাইভেট টিউশন নিতে চলে যেত। বৃহস্পতিবারও এমনটাই হয়েছে বলে মনে করেছিল বাড়ির লোক। কিন্তু, রাত হয়ে গেলেও না ফেরায় ছাত্রীকে খোঁজাখুঁজি শুরু হয়।

ক্লাস নাইনের পড়ুয়া ছাত্রটির মা-বাবা নেই। দাদু-দিদিমার কাছেই সে মানুষ হচ্ছে। মামারাও ওই ছাত্রীর পড়াশোনার সাহায্য করত। ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হলেও তার সঙ্গে কথা বলতে পারেনি পুলিশ।

এই ঘটনার সঙ্গে কোনও প্রেমঘটিত বিষয় না অন্য কোনও কিছু জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। যারা রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করেছিল তাঁদের দাবি মাথার চোট এতটাই গুরুতর ছিল যে মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে মাথায় ঠোকা হয়েছে। মাথার চুলের এলোমেলো অবস্থা, চুলের ক্লিপে-র পাশে পড়ে থাকা, গলার মালা ছিড়ে পড়ে থাকায় প্রমাণ ছাত্রীটির সঙ্গে কারোর জোর ধস্তাধস্তি হয়েছে। তবে ছাত্রীর পোশাক খুব একটা এলোমেলো ছিল না। ঘটনায় ওই ছাত্রীর দাদু-দিদিমা এবং মামাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+