চকোলেটের লোভ দেখিয়ে টেগোর পার্কে চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

ফের চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ। শুক্রবার রাতে টেগোর পার্ক সংলগ্ন বালিগঞ্জ প্লেস এলাকায় নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক যুবক।

কলকাতা, ২২ এপ্রিল : ফের চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ। এবার অকুস্থল দক্ষিণ কলকাতার টেগোর পার্ক। শুক্রবার রাতে টেগোর পার্ক সংলগ্ন বালিগঞ্জ প্লেস এলাকায় নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক যুবক। এই ঘটনায় ফিরোজ আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও।

চকোলেটের লোভ দেখিয়ে টেগোর পার্কে চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত


পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গতকাল রাত সাড়ে সাতটা নাগাদ পাম অ্যাভিনিউ থেকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী এক যুবক নাবালিকাকে গাড়িতে তুলে নেয়। তারপর গাড়ি ছুটিয়ে বালিগঞ্জ প্লেস এলাকায় এসে ওই নাবলিকাকে ধর্ষণ করে। গাড়িতে নাবালিকার আর্ত চিৎকার শুনতে পান টহলদারি ভ্যানে থাকা পুলিশরা।

তারপর ওই গাড়িকে ধাওয়া করে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ওই নাবালিকার বাড়িতে থবর দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। নাবালিকার শারীরিক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। অভিযুক্ত তাঁর অপরাধের কথা স্বীকারও করেছে। শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+