হেরোইনের মহিলা ডিলারের হদিশ! স্বামী-স্ত্রী জুটির রমরমা ব্যবসা কলকাতার উপকণ্ঠে
স্বামী-স্ত্রী জুটি বেঁধে রমরমিয়ে চালাচ্ছিলেন হেরোইন ব্যবসা। কলকাতা সংলগ্ন এলাকা থেকে এক মহিলা গ্রেফতার হলেন শনিবার। তাঁর গ্রেফতারির পরই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
স্বামী-স্ত্রী জুটি বেঁধে রমরমিয়ে চালাচ্ছিলেন হেরোইন ব্যবসা। কলকাতা সংলগ্ন এলাকা থেকে এক মহিলা গ্রেফতার হলেন শনিবার। তাঁর গ্রেফতারির পরই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতার উপকণ্ঠ থেকেই গ্রেফতার মহিলা হেরোইন ডিলার। তার কাছ তেকে উদ্ধার হয়েছে ৫০ গ্রাম হেরোইন। যার মূল্য লক্ষাধিক টাকা। তার দুটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।

বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারশন গ্রুপের সদস্যরা শনিবার রাতে অভিযান চালায় নরেন্দ্রপুর থানাকর কামালগাজি বাইপাস সংলগ্ন এলাকায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় মহিলা হেরোইন ডিলারকে। ধৃতের নাম আজমিরা বিবি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে গড়িয়া এলাকার কন্দর্পপুরের বাসিন্দা আজমিরা ও তার স্বামী সিরাজউদ্দিন মোল্লা একসঙ্গে হেরোইন ব্যবসা চালায়।
আজমিরা গ্রেফতার হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে পগার পার সিরাজ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, নদিয়ার পলাশিপাড়ার বড় নলদা থেকে হেরোইন সংগ্রহ করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সরবরাহ করত আজমিরা আর সিরাজ। প্রায় দু-বছর ধরে তারা এই ব্যবসা চালাচ্ছিল রমরমিয়ে। এবার পুলিশ গোপন খবর পেয়ে অভিযান চালায়। তারপরই ফাঁস হয়ে যায় সব।












Click it and Unblock the Notifications