সাপের ঝাঁপি নিয়ে রাতের শহর দাপাচ্ছে ছিনতাইবাজের দল! নয়া গ্যাং-এ আতঙ্ক

এতদিন আগ্নেয়াস্ত্র নিয়ে শহর দাপিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুষ্কৃতীরা সাপ নিয়ে ছিনতাই করছে। আগ্নেয়াস্ত্রের পরিবর্তে তাঁরা ব্যবহার করছে বিষধর সাপ।

এতদিন আগ্নেয়াস্ত্র নিয়ে শহর দাপিয়েছে দুষ্কৃতীরা। নির্জন রাস্তায় পেয়ে যাবতীয় হাতিয়ে নিয়েছে যাত্রীদের কাছে থেকে। তেমনই এক ঘটনা শুক্রবার ভোররাতে কলকাতা শহরের বুকেই ঘটে। কিন্তু তদন্তে নামার পর যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তাতে চুক্ষু ছানাবড়া পুলিশের। পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা সাপ নিয়ে ছিনতাই করছে শহরের বুকে। আগ্নেয়াস্ত্রের পরিবর্তে তাঁরা ব্যবহার করছে বিষধর সাপ।

আর তাতেই কেল্লাফলে একবার সাফ ফোনা তুললেই কেল্লাফতে। একেবারে ভয়ে জুজু হয়ে সাধারণ মানুষ ব্যাগ থেকে শুরু করে বাইক ফেলে দৌড়। সেই সুযোগে ব্যাগ-বাইক নিয়েও ছিনতাই। তাই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এখন অতীত। সাপ নিয়ে অনেক সহজেই কার্যসিদ্ধি হচ্ছে ছিনতাইবাজদের। কিচ্ছু বলতে হচ্ছে না, শুধু ঝাঁপি খুলে একবার সাপের দর্শন দেওয়া, আর কিছু করতে হবে না।

সাপের ঝাঁপি নিয়ে রাতের শহর দাপাচ্ছে ডাকাতদল

কলকাতার গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, এমনই এক গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা শহর ও শহরতলিতে। সাউথ সিটি মলের সামনে দম্পতির মাথায় বন্দুক ধরে ডাকাতির ঘটনার তদন্ত নেমে এমনই চাঞ্চল্যকর কাহিনি সামনে এসেছে। দুষ্কৃতীরা শুধু আগ্নেয়াস্ত্র নিয়েই আসেনি, সঙ্গে ছিল সাপও। কারও হাতে বন্দুক, কারও হাত সাপ।

রাতরাতি ডাকাতির কিনারা করেছে পুলিশ। সাউথ সিটির এই ঘটনায় চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র। প্রকাশ হয়েছে সাপ নিয়ে ছিনতাইয়ের ঘটনা। ধৃতদের জেরা করে এই গ্যাংয়ের বাকি পান্ডাদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লখ্য, রাত সাড়ে তিনটে নাগাদ যাদবপুর থানার দিক থেকে সাউথ সিটি মলের দিকে যাচ্ছিলেন এক দম্পতি। তখনই তাঁদেরকে ঘিরে ধরে বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী। সরাসরি মাথায় তাক করা হয় বন্দুক। বাধা দিতেই রিভলভারের বাঁট দিয়ে যুবকের মাথায় আাঘাত করেন একজন। তারপর তারা সাপ দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। স্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ এরপর রাতেই চার ডাকাতকে পাকড়াও করে দুঃসাহসিক অভিযানে নেমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+