মদ্যপ অবস্থায় স্টিয়ারিং হাতে ফ্যাশন ডিজাইনার, বেঘোরে প্রাণ গেল সাধারণ এক শ্রমিকের

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়ানক দুর্ঘটনার মাশুল দিতে হয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন এক ফ্যাশন ডিজাইনার।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়ানক দুর্ঘটনার মাশুল দিতে হয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন এক ফ্যাশন ডিজাইনার। রবিবার ভরদুপুরে তাঁর বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর। ধৃত ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়ালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

মদ্যপ অবস্থায় স্টিয়ারিং হাতে ফ্যাশন ডিজাইনার, বেঘোরে প্রাণ গেল সাধারণ এক শ্রমিকের

রাতভর পার্টির পরও মদ্যপানের আসর থামেনি। সেই মদ্যপানের আসর থেকে বন্ধুকে পৌঁছে দিয়ে লেক নর্থ সিটিতে বাড়ি ফিরছিলেন ওই ফ্যাশন ডিজাইনার। সেইসময় সায়েন্স সিটির কাছে ট্রাফিক আইন ভেঙে বাসের জন্য অপেক্ষারত এক যাত্রীকে পিষে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত যাত্রী পেশায় শ্রমিক।

দুর্ঘটনার পরই গা ঢাকা দিয়েছিলেন অদিতি। তাঁকে একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ ও পথচারীকে গাড়ির চাকায় পিষে মারার অভিযোগে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা রুখতে নানা সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার।

তারপরও এই ঘটনা ঘটায় প্রশাসন কড়া হাতে তা মোকাবিলা করছে। রাতভর মদ্যপানা করে স্টিয়ারিং হাতে বাড়ি ফেরার নজির আছে শহরে। কিছুদিন আগেই মডেল-বান্ধবী সনিকা সিং চৌহানকে নিয়ে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়েছিলেন অভিনেতা বিক্রম। সেই ঘটনায় সনিকার মৃত্যু হয়েছিল। আবারও সেই ধরনের ঘটনা। বেলাগাম গতি আর মদ্যপ চালকদের আটকাতে তাই কড়া হল প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+