নীল বাতি লাগানো বিলাসবহুল গাড়িতে ধৃত ভুয়ো সরকারি আধিকারিক, যত কাণ্ড কলকাতায়
এবার শহরে ভুয়ো সরকারি আধিকারিক। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মধ্যেই ভুয়ো সরকারি আধিকারিক গ্রেফতার হলেন কলকাতা থেকেষ। বাজেয়াপ্ত করা হল তাঁর নীলবাতি লাগানো বিলাসবহুল গাড়িও।
এবার শহরে ভুয়ো সরকারি আধিকারিক। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মধ্যেই ভুয়ো সরকারি আধিকারিক গ্রেফতার হলেন কলকাতা থেকেষ। বাজেয়াপ্ত করা হল তাঁর নীলবাতি লাগানো বিলাসবহুল গাড়িও। ধৃত ভুয়ো সরকারি আধিকারিককে জের করছে বেনিয়াপুকুর থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

মঙ্গলবার ওই নীলবাতি লাগানো গাড়িতে করে বেনিয়াপুকুরের দিকে যাচ্ছিল ওই যুবক। তখন ট্রাফিক পুলিস নাকা তল্লাশি চালাচ্ছিল। ট্রাফিক পুলিশ সন্দেহ হয় ওই নীলবাতি লাগানো গাড়ি দেখে। গাড়িটির গায়ে লেখা ছিল ভিআইপি। সেন্ট্রাল ভিজিল্যান্সের একটি বোর্ডও লাগানো ছিল গাড়িতে।
এরপরই পুলিশ জেরায় যুবকের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রথমে নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। তারপরক্ষণেই সে বয়ান বদল করে। সে নিজেকে নারকোটিক সেলের আধিকারিক বলে জানায়। পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। এরপর খবর দেওয়া হয় বেনিয়াপুকপর থানায়।
বেনিয়াপুকর থানার পুলিশ অসিফুল হক নামে ওই যুবককে গ্রেফতার করে। নীলবাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। আসিফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে সে কী কাজ করে বেড়াত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশের তদন্তকারী অফিসাররা। কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের পর্দা ফাঁস হওয়ার পর ভুয়ো সরকারি অফিসারের গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications