লেনিন সরণির বহুতলে বিধ্বংসী আগুন, কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা

লেনিন সরণির বহুতলে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। বেশ কয়েকজন আটকে থাকতে পরে বলে মনে করা হচ্ছে। হিন্দ সিনেমার কাছে বাড়ি ছাদের উপর অস্থায়ী কাঠামোয় আগুন লাগে।

লেনিন সরণির বহুতলে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। বেশ কয়েকজন আটকে থাকতে পরে বলে মনে করা হচ্ছে। হিন্দ সিনেমার কাছে বাড়ি ছাদের উপর অস্থায়ী কাঠামোয় আগুন লাগে। তা ক্রমেই ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে দমকলের তরফে।

লেনিন সরণির বহুতলে বিধ্বংসী আগুন, কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা

এই বিধ্বংসী আগুনে ভেঙে পড়ে বাড়ির একাধিক অংশ। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর সমস্যা হচ্ছে। পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালান দমকলকর্মীরা। ভয়াবহ এই আগুনের ফলে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তীব্র আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে স্থানীয় মানুষরা।

সবার আগে দমকল কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ওই বহুতলেই রয়েছে গেস্ট হাউস। সেখানে কেউ আটকে রয়েছে কি না তা নিশ্চিত হতে চাইছে দমকল। ল্যাডার ব্যবহার করে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে কী থেকে আগুন লাগল, কোনও অদিন নির্বাপণ ব্যবস্থা ছিল কি না খতিয়ে দেখা হবে আগুন নিয়ন্ত্রণে আসার পর।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে আসেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। বিপর্যয় মোকাবেলা দফতর কর্মীরাও ঝাঁপিয়ে পড়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+